• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

কবিতা: ভুল বুঝে ভুলে যেও

Reporter Name / ২৮ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

কলমে: শিরিনা আক্তার

যদি চলার পথে কখনো
দেখা হয় দু’জনায়,
এই ভাবনাটুকু মনে এলেই
স্মৃতি আমায় কাঁদায়।

তুমি সব কথা মনে রেখো—
শুধু ভুলে যেও আমাকে,
আমি সবকিছু ভুলে যাবো,
শুধু ভুলব না তোমাকে।

তুমি ভুল বুঝে ভুলে যেও
এই আমায় একদিন,
নীরবতার আড়ালে লুকিয়ে
থাকুক আমার কল্পনা রঙিন।

আশাগুলো মরে গেছে,
ভাষা খুঁজে পাই না আর,
তবু মৃত্যুর পরেও যেন
না হারাই তোমার অধিকার।

আধাঁরের বুক চিরে বেদনা
কাঁদবে নীরব রাতে,
মনের বাসরে তুমি জ্বালো
আলো হয়ে নিভৃত প্রাতে।

যদিও কখনো দূরে আমি
হারিয়ে যাই অজানায়,
ঝরে পড়া ফুল হয়ে তবু
তোমাকেই সাজাবো ছায়ায়।

জোছনা হয়ে, শিশির হয়ে
মিশে যাবো তোমার প্রাণে,
চোখের জলে ফিরে আসবো
বারে বারে অজানা টানে।

তুমি সব কথা মনে রেখো—
শুধু ভুলে যেও আমাকে,
আমি সবকিছু ভুলে যাবো,
শুধু ভুলব না তোমাকে।

তুমি ভুল বুঝে ভুলে যেও
এই আমায় নীরবে,
তবু আমি রয়ে যাবো
তোমার হৃদয়ের গভীরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd