• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

কবিতা: না ফেরার দেশ

Reporter Name / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

কলমে: জোনাকি আফরিন জুঁই

একদিন আমিও শুইবো মাটির বিছানায়
পাইবো মাটির ঘর,
সে ঘরেতে থাকবো একা
সারাজীবন ভর।

বছর যাবে ছ’মাস যাবে
যাবে প্রতিটা রোজ,
আত্মীয় স্বজন পারা পরসি
কেউ নেবেনা খোঁজ।

দু চোখ বুজলেই কবরে তোমার
মাড়াবে না কেউ ছায়া,
তাহলে এই দুনিয়ার মানুষের প্রতি
কিসের এতো মায়া।

মরে গেলেই ভুলিবে সবে
রাখবে না কেউ মনে,
এই দুনিয়ায় জীবিত থাকা
সকল আপন জনে।

একটু কেঁদেই শান্ত সবাই
লাশটি যখন হলাম,
অথচ জীবিত থাকতে সেই মানুষদের জন্য
কতোই না কি করে ছিলাম !”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd