• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গল্প: সোনালী বিকেলের সেই মেয়ে বাজিতপুরে বিশ টাকার বিরোধে বিপ্লব হত্যা: হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে নওগাঁয় চার হত্যাকান্ড, গ্রামবাসী মিলে করলেন কবর জিয়ারত শত বছরে অসহায় হামেদা, দ্বারে দ্বারে ঘুরেই চলছে জীবন সংগ্রাম সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই গংদের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু! আহত-১ নাজিরপুরের কৃতি সন্তান আলহাজ্ব মিজানুর রহমান দুলাল ভাইকে অভিনন্দন জানালেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৃত্যু অনিবার্য, শ্বাশত জগন্নাথপুর পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগে বিশেষ অভিযান নীলফামারীতে ফুয়েল কার্ড চালু কেউ খুশি, কেউ বিপাকে

কবিতা: দুই বছরের নিরীক্ষাযাত্রা

Reporter Name / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কবি: মুহাম্মাদ বায়েজিদ বোস্তামী
নিরীক্ষা প্রধান, এফএইচপি।

আমি একা নই,
একসাথে পথের যাত্রী আমরা,
নিরীক্ষার আলো ছড়িয়ে
গড়ি উন্নয়নের অগ্রযাত্রা।

এফএইচপি প্রাঙ্গণে আজ
আমাদের দৃঢ় অঙ্গীকার-
ঝুঁকিমুক্ত কাজ, স্বচ্ছতা, জবাবদিহিতা
হোক সবার অধিকার।

শুধু নির্দেশ নয়,
দিকনির্দেশনাই আমাদের শক্তি,
একমত হয়ে এগিয়ে যাই-
থামে না আমাদের যুক্তি।

প্রতিটি শাখায় ছড়িয়ে দিয়েছি
শৃঙ্খলার আলো,
শুধু ত্রুটি ধরা নয়-
সমাধানের মন জ্বালো।

আমরা লিখেছি
দায়িত্বের নতুন সংজ্ঞা,
প্রক্রিয়ায় এনেছি শৃঙ্খলা,
কাজে এনেছি গতি ও প্রজ্ঞা।

চেকলিস্ট, রিভিউ, হিয়ারিং-
সবই এক সুতোয় গাঁথা,
প্রতিটি পদক্ষেপ আজ
জবাবদিহির সাথে বাঁধা।

“ঝুঁকি যেখানে-
সেখানেই আমাদের নজর,”
“অসঙ্গতি যেখানে-
সেখানেই প্রশ্নের প্রহর।”

নিরীক্ষা শুধু
ত্রুটি খোঁজা নয়,
এটা প্রতিষ্ঠানের ভরসা-
আস্থারই জয়।

শুধু প্রতিবেদন নয়,
গড়ে তুলি একটি সংস্কৃতি,
যেখানে সততা শক্তি,
দায়িত্বই মূল ভিত্তি।

প্রতিটি টিম, প্রতিটি কণ্ঠ
একই লক্ষ্য বহন করে,
স্বচ্ছতার পতাকা আজ
উড়ছে প্রতিটি ঘরে।

তবু পথ থামে না-
প্রত্যাশা ডাকে সামনে,
আরো শক্তি, আরো জনবল
চাই এই অভিযানে।

নতুন দুজন জনবলে পাবে
অগ্রগতির সোপান,
যাতে প্রতিটি শাখা পায়
নিরীক্ষার সমান সম্মান।

আমি নিরীক্ষা প্রধান,
তবু একার নয় এই জয়,
আমার শক্তি আমার দল-
তারাই আমার পরিচয়।

দুই বছরের এই যাত্রা
দিয়েছে নতুন দিশা,
সামনে এগিয়ে যেতে
আছে আরো বড় আশা।

চলো আমরা গড়ি
এমন এক আগামীকাল,
যেখানে প্রতিটি কাজে ছড়াবে
স্বচ্ছতার জ্যোতি চিরকাল।

দুই বছরের এই অর্জনে
সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই,
সহযোগিতার হাত ধরে
এতদূর এসেছি-তাই গর্ব পাই।

প্রতিটি প্রচেষ্টায় পাশে থাকা
শক্তি দিয়েছে প্রতিক্ষণ,
দোয়া চাই সবার কাছে-
অবিচল থাকুক এই বন্ধন।

নিরীক্ষার এই পথচলা
হোক উদাহরণ সবার-
আমরাই লিখবো ইতিহাস
দায়িত্ব আর বিশ্বাসের অক্ষরে আবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd