• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ ভালোবাসি দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ এর রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠানে শফিকুল ইসলাম রাহী সংবর্ধিত নিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিত তিস্তার ফুলে ওঠা পানি ডিমলায় ডুবে গেছে শত শত হেক্টর ফসল, দিশেহারা কৃষক ধর্মপাশায় অতিবৃষ্টিতে ধানে পচন, চাষির স্বপ্নভঙ্গ খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে শেখ আব্দুল হালিম চাঁদকে ফুলেল শুভেচ্ছা গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা কয়রায় নতুন এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন জান্নাতুল ফেরদাউস সিংগাইরে দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরে আসহাবে বদর প্রাক্তন ছাত্র পরিষদ ২০২৬-২৮ সেকশনের কাউন্সিল সম্পন্ন

কবিতাঃ ভালোবাসি

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

আমি ভালোবাসি
এ “ব”দ্বীপ খানা, বাংলাদেশ আমার অহংকার!
এ দেশের ধান পাট গম সরিষা কাউন চিনা
এদেশের খালবিল নদীনালা উপসাগর,
এদেশের ঢাক-ঢোল এককতারা খমক তবলা কাঁসর মন্দিরা বীণা!

সেতারা সারিন্দা এসরাজ ডুগি তবলা মাদল সানাই
শত জাতের মানুষ, কৃষক জেলে মুচি বাগদি ডোম মেথর সাঁওতাল ব্যাধ বেদে মুদ্দা বুড়মো
নাপিত সাপুড়ে তাতী কলু পাল, কত সুন্দর দূর্গা মুর্তি বানাই!

জন্মেছি বাংলাদেশে, বাঙালি বেশে, সোনা ফলানো মাটি
অংশুমালী হাসে প্রতিদিন প্রভাতে, রাতে জোছনার প্লাবন!
বৈশাখ জৈষ্ঠ্য মেঘের গর্জন, ঝড় বজ্র পাতে অঝোর বৃষ্টি
মাঠেঘাটে জলের কেলি, ফিরে আসে যখন আষাঢ় শ্রাবণ!

ভাষা-শহীদদের ক্ষত বুকে নিয়ে, মুক্তিযুদ্ধের গৌরবে হাসি
আমরা সামরিক স্বৈরাচার, বার-বার, তাড়িয়েছি বুলেটের সামনে বুক পেতে!
বাঙালি লড়াকু সৈনিক জানে বিশ্ব, আছে কিছু বেঈমান শিষ্য
বন্যা খরায়, নববর্ষ আনন্দ জমায়,ভেসে যায় দুঃখকষ্ট পদ্মা মেঘনা মধুমতীর স্রোতে!

যেন ফিরে আসি এ-ই বাংলায়, আম-জাম লিচু পেয়ারা বাগানের জংলায়
বিধাতার হাতে যদি পুনঃ জন্ম থাকে, জীবন বাকে, ফিরিয়ে দিও মায়ের কোলে
পলাশ শিমুল কৃষ্ণ চূড়ার রক্ত রাঙানো বাংলার ঘরে
মায়ের হাতে মাখানো ভাত যেন আবার খাই,
ডাল, মাছমাংস ঝোলে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd