• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গল্প: সোনালী বিকেলের সেই মেয়ে বাজিতপুরে বিশ টাকার বিরোধে বিপ্লব হত্যা: হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে নওগাঁয় চার হত্যাকান্ড, গ্রামবাসী মিলে করলেন কবর জিয়ারত শত বছরে অসহায় হামেদা, দ্বারে দ্বারে ঘুরেই চলছে জীবন সংগ্রাম সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই গংদের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু! আহত-১ নাজিরপুরের কৃতি সন্তান আলহাজ্ব মিজানুর রহমান দুলাল ভাইকে অভিনন্দন জানালেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৃত্যু অনিবার্য, শ্বাশত জগন্নাথপুর পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগে বিশেষ অভিযান নীলফামারীতে ফুয়েল কার্ড চালু কেউ খুশি, কেউ বিপাকে

কবিতাঃ নীরবতার দেয়াল

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কলমেঃ ঝুমা আক্তার

কথা বলার তৃষ্ণাতে কি শুধু আমার দাহ,
ভাই, তোর মনেও জাগে না কি নীরবতার চাহ?

আমার গলা শুকিয়ে আসে অগণিত কথায়,
তুই কেন চুপ থাকিস শুধু নিজেরই ভাবনায়?

ছোটবেলার সেই দিনগুলো মনে পড়ে যায়,
হাসি-আড্ডা গল্পগুলো কোথায় হারিয়ে যায়?

আমি যখন ডাক দিই তোকে নীরব সন্ধ্যায়,
তুই কি শুনিস, নাকি হারাস নিজেরই ছায়ায়?

আমার হৃদয়ের ভেতর জমে কত যে কথা,
তোর বুকেও কি লুকিয়ে থাকে তেমন ব্যথা?

একসাথে পথ চলেছি কত সুখ-দুঃখ পেরিয়ে,
আজ কেন দূরে সরে যাস নীরবতা খোঁজে?

বল না ভাই, খুলে বল মন, ভাঙ এই নীরব দেয়াল,
আবার হোক আগের মতো গল্প-হাসির খেয়াল।

আমার মতো তৃষ্ণাতে কি তোরও মন কাঁদে?
নাকি সব চাপা পড়ে আছে নিঃশব্দ অবসাদে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd