• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্মপাশায় হাম টিকাদানে ব্রাকের সহযোগিতা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নলুয়ার হাওরে বিপর্যয় তলিয়ে যাচ্ছে বোরো ধান দিশেহারা কৃষক শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য নিয়ামতপুরে আড়াইলক্ষ টাকার ইয়াবা জব্দ ২ মাদক কারবারী আটক মহান মে দিবস: শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার কবিতাঃ কবিতার মর্গে বাস! জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন সহকারী কমিশনার ভূমি মহসীন উদ্দিন পাবনায় তিন বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক মোজাহারুল গ্রেফতার সাঁথিয়ায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সাঁথিয়ায় মহিলা মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ১লক্ষ ৪৯ হাজার টাকা জরিমানা

কবিতাঃ কবিতার মর্গে বাস!

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

বহু কবির কবিতা আমি পড়েছি
বহু চরা নদী পাড়ি দিতে হেঁটেছি,
সব কবিতা কবিতা তো নয়
চরা নদীর যৌবনা ঢেউ, কল্পনায় গুনেছি!

কখন কবিতার শব্দ বর্ণ ছন্দ মস্তিষ্কে করে ভর
কখন কোন সাগরে পলি পড়ে জাগে চর?
কে বলতে পারে কোন নক্ষত্র, কখন পড়বে খসে
কখন স্বার্থের প্রয়োজন শেষে, কোন আপন জন হয়ে যাবে পার?

মিথ্যার বেসাতি সারাবিশ্বেই বড় সমাদর
কল্পনার কল্প লোকে কবির কল্পিত কাল্পনিক বিচরণ!
কবির কবিতায় বাস্তবতার ছোঁয়া নাই, না-ই, ছন্দ আবেগ রস ব্যাঞ্জনা
বড় দুঃসময়, কবিসাহিত্যিক জ্ঞানীর নাই কোন কদর!

মুর্খের রাজ্যে, শতক কবি, বিষয়বস্তু অলংকার হীন কবিতা
লিখে যাচ্ছি মোরা কবিতা নামক ছাইপাঁশ যা-তা!
পাঠক নাই, পড়ায় অলস, ইতিহাস ভূগোল দর্শন জানা নাই কবি পাঠকের
রবীন্দ্রনাথ নজরুল গালিব খৈয়াম রুমি থাকলে, ভাঙ্গতে কবির মাথা!

যে গানে সুর নাই, না-ই অর্কেস্ট্রার ঝংকার
কেমনে বাঁধি সুর, সে স্বরলিপি কাড়বে কার প্রাণ?
সমাজ-রাষ্ট্র বিশ্বের পচন কালে, কবির কলম নির্ভীক
আগ্রাসন আধিপত্যবাদে, মানবতা মনুষ্যত্বের দুর্ভিক্ষ, কবিতা গান শিল্পীর তুলি বিলাবে ত্রাণ !

বৃষ্টির মাতাল হওয়ায় ইচ্ছে হয় প্রেমে মাতাল হই
ইচ্ছে হয় সেই ষোড়শী যৌবনারম্ভ রূপসী কে ডেকে কই!
দেশের উলঙ্গ কার সাজিতে কবি-র কলম বড় উদ্ ভ্রান্ত
বিশ্বের আধিপত্যবাদের ফাঁদে পা দিয়ে আমরা কেমনে পরাধীন হই?

কোথায় কবিসাহিত্যিক বুদ্ধিজীবী নাম ধারী দালাল যত
কেমনে পদ পদবীর স্বার্থে, ডলার পকেটে নিয়ে মিটমাট হয়ে চুপ তোরা শত ?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd