• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্মপাশায় হাম টিকাদানে ব্রাকের সহযোগিতা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নলুয়ার হাওরে বিপর্যয় তলিয়ে যাচ্ছে বোরো ধান দিশেহারা কৃষক শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য নিয়ামতপুরে আড়াইলক্ষ টাকার ইয়াবা জব্দ ২ মাদক কারবারী আটক মহান মে দিবস: শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার কবিতাঃ কবিতার মর্গে বাস! জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন সহকারী কমিশনার ভূমি মহসীন উদ্দিন পাবনায় তিন বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক মোজাহারুল গ্রেফতার সাঁথিয়ায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সাঁথিয়ায় মহিলা মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ১লক্ষ ৪৯ হাজার টাকা জরিমানা

নিয়ামতপুরে আড়াইলক্ষ টাকার ইয়াবা জব্দ ২ মাদক কারবারী আটক

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নিয়ামতপুরে আড়াইলক্ষ টাকার ইয়াবা জব্দসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের উপজেলার নেহেন্দা এলাকা থেকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ৮’শ পিচ ইয়াবা উদ্ধার করে জব্দ করে পুলিশ এবং আটক করে তাদের থানায় আনে। আটককৃতরা হলেন নেহেন্দা গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে মোশরাফুল ইসলাম (৪৫) ও আফাজ উদ্দীনের ছেলে একরামুল হক (৪০)।
পুলিম সুত্রে জানা যায়, নিয়ামতপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদে জানতে পারেন যে, নেহেন্দা গ্রামের আশরাফুল ইসলামের বসত ভিটার আশে-পাশে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য আবস্থান করছে। এমন সংবাদে তিনি ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হাতেনাতে মোশরাফুল ও একরামুলকে আটক করে পুলিশ। এসময় মোশরাফুলে দেহ তল্লাশী করে ৬’শ পিচ ও একরামুলের দেহ তল্লাশী কওে ২’শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd