• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
  • [gtranslate]

সাঁথিয়ায় মহিলা মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ১লক্ষ ৪৯ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

শামীম আহমেদ, সাঁথিয়া (পাবনা) থেকে:

সাঁথিয়ায় মহিলা মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ১লক্ষ ৪৯ হাজার টাকা জরিমানা করেছে।
পাবনার সাঁথিয়ায় সোমবার (২৭ এপ্রিল) সকালে মাদক বিক্রির অপরাধে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালতে উক্ত জরিমানা করেন।

জানা যায়, সাঁথিয়া উপজেলার ভাটো মিয়াপুর গ্রামের আকরাম হোসেন এর স্ত্রী গোলাপি খাতুন (৩৫) কে তার নিজ এলাকা থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সারণীর ৩৬ (৫)ধারা মোতাবেক মাদক ব্যবসায়ী গোলাপী খাতুন কে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ ৪৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযান আমরা নিয়মিত পরিচালনা করিতেছি। তারই ধারাবাহিকতায় ১ জন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। জনস্বার্থে সাঁথিয়া থানার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd