• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
  • [gtranslate]

আজ ঐতিহাসিক মে দিবস!

Reporter Name / ৩২ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

পেশীগুলো সব শক্ত আমার
হাতের তালুতে পড়েছে কড়া,
কৃষকের হাতের ছোয়া না পেলে
পতিত থাকে বসুন্ধরা!

অধিকার যখন চাইতে যাই
হাতে পরায় হাতকড়া,
শ্রমের একদিন জয় হবে
লুঠেরা সেদিন পড়বে ধরা!

আমরা শ্রমিক কিষান কামলা
খাদ্য জোটাই জমি চষে,
শিক্ষিত মুর্খরা ডাকাতি করো
গরীবের টাকা বিল কষে!

তোমাদের ঐ গাড়ী বাড়ী
কৃষক শ্রমিকের টাকায় কেনা,
দেশের ইতিহাস বিকৃত করোনা
সব ইতিহাস মোদের জানা!

বৃটিশ বেনিয়া তাড়া খেয়েছিল
পাকিরা গেছে অস্ত্র ফেলে,
মার্কিন তোমাদের রক্ষা করবে না
ভিয়েতনামে পালিয়েছে বিমান ফেলে!
তোমাদের তখন বাঁচাবে কে
যেতেই হবে দীপন্তর জেলে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd