• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাজিতপুরে বিশ টাকার বিরোধে বিপ্লব হত্যা: হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে নওগাঁয় চার হত্যাকান্ড, গ্রামবাসী মিলে করলেন কবর জিয়ারত শত বছরে অসহায় হামেদা, দ্বারে দ্বারে ঘুরেই চলছে জীবন সংগ্রাম সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই গংদের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু! আহত-১ নাজিরপুরের কৃতি সন্তান আলহাজ্ব মিজানুর রহমান দুলাল ভাইকে অভিনন্দন জানালেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৃত্যু অনিবার্য, শ্বাশত জগন্নাথপুর পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগে বিশেষ অভিযান নীলফামারীতে ফুয়েল কার্ড চালু কেউ খুশি, কেউ বিপাকে সালথার সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় এর -২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে চরচন্ডী গ্রামবাসীর সাথে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবের মতবিনিময়

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার চরচন্ডী (একাংশ) গ্রামবাসীর সাথে মতবিনিময় করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্য প্রবাসী শেখ মুজিবুর রহমান চৌধুরী। বুধবার (২২ এপ্রিল) রাতে চরচন্ডী গ্রামের মাসুক মিয়ার বাড়িতে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরী বলেন, যতদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে ও সমাজকে এগিয়ে নিতে কাজ করে যাব। আর আমরা সবাই যদি নিজেদের ভেতরে থাকা সকল প্রকারের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তবে খুব সহযেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব। আর ধনী-গরীবের ভেদাভেদ না করে আমরা সবাই নিজেদেরকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেই সমাজে ন্যায় ও শান্তি সুপ্রতিষ্ঠিত হবে। উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবাস আলীর সভাপতিত্বে ও সংগঠক নূরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীন মুরব্বী রব্বানী আলী, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ সভাপতি রোহেল উদ্দিন, সংগঠক কামাল হোসেন, আব্দুল মনাই, জুয়েল আহমদ। সভার শুরুতে স্বাগত বক্তব্য বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ছালিক মিয়া। এসময় অনুষ্ঠানে পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমাম উদ্দিন, সংগঠক হরুফ আলী, মমিন আলী, লেচু মিয়া, খালেদ মিয়া, মতিন মিয়া প্রমুখ’সহ এলাকায় গন্যমান্য ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd