• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বিশ্বনাথে দৌলতপুর ইউ/পির জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমান সিলেটের বিশ্বনাথে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে স্বদেশে আসলেন বিএনপি নেতা জসিম উদ্দিন সেলিম নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ‘প্রতিদিনের জগন্নাথপুর’ পরিবারের অভিনন্দন এসএসসি ২০২৬ সামনে, ডিমলায় বিদ্যুৎ সংকটে দিশেহারা শিক্ষার্থীরা

সিলেটের বিশ্বনাথে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে স্বদেশে আসলেন বিএনপি নেতা জসিম উদ্দিন সেলিম

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ প্রতিনিধি:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের ‘চেয়ারম্যান’ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সেলিম। এরপর এক বর্ণাঢ্য সংবর্ধনার মাধ্যমে তাকে বরণ করে নেন বিশ্বনাথবাসী। সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ জন্মভূমি বিশ্বনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিমকে বিশ্বনাথ-দক্ষিণ সুরমা উপজেলার সীমান্তবর্তি রশিদপুর পয়েন্টে ‘বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ’ তাকে স্বাগত জানান। এরপরে সেখানে ফুলেল সংবর্ধনা শেষে শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সেলিমকে বিশ্বনাথ পৌর শহরে নিয়ে আসা হয়। সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিমকে বরণ করে নিয়ে আসা শোভাযাত্রাটি বিশ্বনাথ পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়। পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা জসিম উদ্দিন সেলিম। তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দেশে এসেছি। আর নির্বাচনে জনগণের সমর্থন পেয়ে নির্বাচিত হলে প্রবাসী অধ্যুষিত ওই বিশ্বনাথ উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ দূষণ মুক্ত এবং একটি আধুনিক ও বাসযোগ্য মডেল উপজেলা গড়ে তুলতে কাজ করবেন। এতে উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও সার্বিক সহযোগিতাই আমার একান্ত কাম্য। বিএনপি নেতা জসিম উদ্দিন সেলিমের ওই ‘শোভাযাত্রা ও পথসভা’কে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা দেখা গেছে। তার সফরসঙ্গী হয়ে দেশে এসেছেন যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিএনপির সাবেক সভাপতি খালেদ মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd