• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে আসহাবে বদর প্রাক্তন ছাত্র পরিষদ ২০২৬-২৮ সেকশনের কাউন্সিল সম্পন্ন গল্প: একজন গার্মেণ্টস কর্মী লেখিকা সংঘ, খুলনার আয়োজনে প্রকাশনা উৎসব, সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথে মহান মে দিবস উদযাপন সিলেটের ওসমানীনগরের সাংবাদিক হারুনউর রশিদ’র মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক প্রকাশ খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত জগন্নাথপুরে মসজিদে যাওয়ার রাস্তা বেড়া দিয়ে বন্ধ আজ ঐতিহাসিক মে দিবস! জগন্নাথপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মে দিবস উপলক্ষে গোয়াইনঘাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটের ওসমানীনগরের সাংবাদিক হারুনউর রশিদ’র মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক প্রকাশ

Reporter Name / ৩৯ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট)প্রতিনিধি:

দৈনিক যায়যায়দিন পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি ও মায়ার টিভি অনলাইন পেইজের কন্টেন ক্রিয়েটর এবং ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন উর রশিদের অকালমৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ| পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) সকাল আনুমানিক ৬টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন| মৃত্যুকালে তার বয়স ছিল ৪৫ বছর| তিনি চার ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন| তিনি পরিবারে স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন| শুক্রবার বাদ আসর তাজপুর কদমতলা বরায়া শাহী ঈদগাহ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়| শোক প্রকাশকারীরা হলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি রহমত আলী, জাকির হোসেন কয়েছ, মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, সদস্য আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরন, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, সাবেক সদস্য রফিকুল ইসলাম কামাল, শিক্ষানবিস মোস্তাক আহমদ মোস্তফা, মোঃ জাহান মিয়া|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd