• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নীলফামারীর ডিমলায় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য আটক, অভিযান অব্যাহত পুলিশের সিংগাইরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭ পরিবারকে সাত্তার ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ধারের ১০০ টাকা দিতে না পারায় প্রাণ গেল আদিবাসী যুবকের, গ্রেপ্তার ১ ‎বাজেট সভায় ‘জয় বাংলা’ বলায় কথিত বিএনপি নেতার লাঞ্ছনায় “ক্ষমা” চাইলেন মুক্তিযোদ্ধা বটিয়াঘাটায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ কাবের গল্প অল্প অল্প মুসলিমা আক্তার কাব স্কাউট ভালো লাগার কারণ ও গল্প সিলেটের বিশ্বনাথে চুরি হয়ে যাওয়া গাছ উদ্ধার করেছে থানা পুলিশ,আটক এক যুবক কাব স্কাউটের অ্যাডভান্স এবং স্কিল প্রশিক্ষণের মাঠে বসে অবসরের কবিতা গুলো যেন দেশ প্রেম কে লালন করে। কবিতা গুলোর লালন গুরু মুসলিমা আক্তার জগন্নাথপুরে পুলিশ সপ্তাহে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কঠোর প্রশাসন ৪ দিনে ৪২ মামলা রাস্তার উন্নয়নকাজে গতি আনতে মাঠে এমপি জাহাঙ্গীর হোসেন

সিংগাইরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭ পরিবারকে সাত্তার ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

Reporter Name / ৪২ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইরের মানিকনগর গ্রামের  গবাদী পশু ব্যবসায়ীরা সম্প্রতি  রংপুর যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় এক জন নিহত ও ৫ জন মারাত্মক আহত হয়। অসহায় ওই পরিবারের  মাঝে নগদ ৬ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন ফাউন্ডেশন ও সাত্তার মেটাল ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি দানশীল ব্যক্তিত্ব এম এ সাত্তার খান।
শুক্রবার(১৫ মে)  বাদ জুম্মা উপজেলার মানিকনগর গ্রামের নিহত ও  আহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন এবং পরিবার প্রতি নগদ এক লক্ষ টাকা করে অনুদান প্রদান করেন। অনুদান প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো.আলমাছ,ইয়াকুব আলী,আব্দুল হক, রহমান বেপারী,জাকির হোসাইন, এবং আব্দুর রশিদ বেপারী।  এছাড়াও  সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের দক্ষিন পাশের চা বিক্রেতা সাথী বেগমের অসুস্থ্য স্বামীর চিকিৎসার জন্য  সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লক্ষ টাকা নগদ প্রদান করেন।
আলহাজ্ব আব্দুস সাত্তার খান সিংগাইরের মানুষের নিকট একজন মানবিক ফেরিওয়ালা হিসেবে পরিচিত। তিনি উপজেলার শতাধিক এতিমখানা ও মাদ্রাসা নিজস্ব অর্থায়নে পরিচালনা করে থাকেন। এছাড়া তার মা-বাবার নামে,দাদার নামে মসজিদ,  মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করে নিজ অর্থায়নে  পরিচালনা করছেন।
এ বিষয়ে সাত্তার সাহেব এর সাথে কথা হলে তিনি বলেন, ” আমি কোন রাজনীতিক অভিলাষ কিংবা অভিপ্রায় নিয়ে দান করি না, আল্লাহর দেয়া অর্থ- সম্পদ থেকে আমি আল্লাহ ও তার রাসুলের নির্দেশ মোতাবেক সহযোগিতা করে থাকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd