মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:
মানিকগঞ্জের সিংগাইরের মানিকনগর গ্রামের গবাদী পশু ব্যবসায়ীরা সম্প্রতি রংপুর যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় এক জন নিহত ও ৫ জন মারাত্মক আহত হয়। অসহায় ওই পরিবারের মাঝে নগদ ৬ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন ফাউন্ডেশন ও সাত্তার মেটাল ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি দানশীল ব্যক্তিত্ব এম এ সাত্তার খান।
শুক্রবার(১৫ মে) বাদ জুম্মা উপজেলার মানিকনগর গ্রামের নিহত ও আহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন এবং পরিবার প্রতি নগদ এক লক্ষ টাকা করে অনুদান প্রদান করেন। অনুদান প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো.আলমাছ,ইয়াকুব আলী,আব্দুল হক, রহমান বেপারী,জাকির হোসাইন, এবং আব্দুর রশিদ বেপারী। এছাড়াও সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের দক্ষিন পাশের চা বিক্রেতা সাথী বেগমের অসুস্থ্য স্বামীর চিকিৎসার জন্য সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লক্ষ টাকা নগদ প্রদান করেন।
আলহাজ্ব আব্দুস সাত্তার খান সিংগাইরের মানুষের নিকট একজন মানবিক ফেরিওয়ালা হিসেবে পরিচিত। তিনি উপজেলার শতাধিক এতিমখানা ও মাদ্রাসা নিজস্ব অর্থায়নে পরিচালনা করে থাকেন। এছাড়া তার মা-বাবার নামে,দাদার নামে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করে নিজ অর্থায়নে পরিচালনা করছেন।
এ বিষয়ে সাত্তার সাহেব এর সাথে কথা হলে তিনি বলেন, " আমি কোন রাজনীতিক অভিলাষ কিংবা অভিপ্রায় নিয়ে দান করি না, আল্লাহর দেয়া অর্থ- সম্পদ থেকে আমি আল্লাহ ও তার রাসুলের নির্দেশ মোতাবেক সহযোগিতা করে থাকি।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫