• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭ পরিবারকে সাত্তার ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ধারের ১০০ টাকা দিতে না পারায় প্রাণ গেল আদিবাসী যুবকের, গ্রেপ্তার ১ ‎বাজেট সভায় ‘জয় বাংলা’ বলায় কথিত বিএনপি নেতার লাঞ্ছনায় “ক্ষমা” চাইলেন মুক্তিযোদ্ধা বটিয়াঘাটায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ কাবের গল্প অল্প অল্প মুসলিমা আক্তার কাব স্কাউট ভালো লাগার কারণ ও গল্প সিলেটের বিশ্বনাথে চুরি হয়ে যাওয়া গাছ উদ্ধার করেছে থানা পুলিশ,আটক এক যুবক কাব স্কাউটের অ্যাডভান্স এবং স্কিল প্রশিক্ষণের মাঠে বসে অবসরের কবিতা গুলো যেন দেশ প্রেম কে লালন করে। কবিতা গুলোর লালন গুরু মুসলিমা আক্তার জগন্নাথপুরে পুলিশ সপ্তাহে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কঠোর প্রশাসন ৪ দিনে ৪২ মামলা রাস্তার উন্নয়নকাজে গতি আনতে মাঠে এমপি জাহাঙ্গীর হোসেন বটিয়াঘাটায় খাল দখল ও ভরাটের মহোৎসব

‎বাজেট সভায় ‘জয় বাংলা’ বলায় কথিত বিএনপি নেতার লাঞ্ছনায় “ক্ষমা” চাইলেন মুক্তিযোদ্ধা

Reporter Name / ২৭ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

এস এম রকিবুল হাসান
‎‎নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

‎‎নওগাঁর নিয়ামতপুরউপজেলার হাজিনগর ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভায় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানকে লাঞ্ছিত ও প্রকাশ্যে মাইকে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠেছে আলাউদ্দিন নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহল।
‎‎বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে হাজিনগর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, উন্মুক্ত বাজেট সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। বক্তব্যের শেষদিকে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে তাৎক্ষণিকভাবে তিনি নিজের ভুল স্বীকার করে সভাস্থলেই দুঃখ প্রকাশ করেন।
‎‎বিষয়টি নিয়ে হাজিনগর ইউনিয়নের মাকলাহাট গ্রামের নইমুদ্দীনের ছেলে আলাউদ্দিন নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে তিনি ও তার সহযোগীরা বীর মুক্তিযোদ্ধার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে।
‎প্রবীণ ওই মুক্তিযোদ্ধাকে সভাস্থলের মাইকে সবার সামনে পুনরায় ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এ ঘটনায় উপস্থিত সাধারণ মানুষ, সুধীসমাজ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

‎ঘটনার বিষয়ে হাজিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মাহমুদ বলেন,‎“আলাউদ্দিন নিজেকে বিএনপি নেতা দাবি করলেও বাস্তবে তার কোনো সাংগঠনিক ভিত্তি নেই। সে রাজনৈতিক সুবিধা নিতে বিএনপির নাম ব্যবহার করছে। অতীতেও তার বিরুদ্ধে ভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।”
‎‎অন্যদিকে অভিযুক্ত আলাউদ্দিন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজেকে যুবদলের কর্মী বলে দাবি করলেও যুবদলের কোনো পদ বা সাংগঠনিক পরিচয়ের প্রমাণ দেখাতে পারেননি।

‎এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বলেন,
‎আমরা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। মুখ ফসকে জয় বাংলা বলার পর আমি সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করলেও আমাকে সবার সামনে লাঞ্ছিত করা হয় এবং মাইকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।

‎নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd