• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন

নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি, উচ্ছ্বসিত পুরো দেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। নীলফামারীর সৈয়দপুরের এই তরুণ ক্রিকেটার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে আলোচনায় এসেছেন।
দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন সাকলাইন। তার গতিময় বোলিংয়ের পাশাপাশি কার্যকর ব্যাটিং দক্ষতা তাকে দলে অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
নির্বাচকদের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, প্রতিভা, কঠোর পরিশ্রম ও দৃঢ় মানসিকতার সমন্বয়ই সাকলাইনকে জাতীয় দলের দরজায় পৌঁছে দিয়েছে।
সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই লাল-সবুজের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে এই তরুণের। তার এই অর্জনে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে নিজ শহর সৈয়দপুরসহ সারাদেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে।
জাতীয় দলে নতুন এই সংযোজন ভবিষ্যতের জন্য সম্ভাবনার বার্তা দিচ্ছে বলেও মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd