• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য নিয়ামতপুরে আড়াইলক্ষ টাকার ইয়াবা জব্দ ২ মাদক কারবারী আটক মহান মে দিবস: শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার কবিতাঃ কবিতার মর্গে বাস! জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন সহকারী কমিশনার ভূমি মহসীন উদ্দিন পাবনায় তিন বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক মোজাহারুল গ্রেফতার সাঁথিয়ায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সাঁথিয়ায় মহিলা মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ১লক্ষ ৪৯ হাজার টাকা জরিমানা আর যুদ্ধ চাই না উদ্ভিদের ছায়াতলে আমরা আঠারোজন

জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন সহকারী কমিশনার ভূমি মহসীন উদ্দিন

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৫৮টি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে ইউনিয়নভিত্তিক বাছাই পর্ব শেষে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার একটি দলসহ মোট ৯টি বালক-বালিকা ফুটবল দল এতে অংশগ্রহণ করে। “সুস্থ দেহ, সুস্থ মন—খেলাধুলায় কোমলমতি শিক্ষার্থীদের মনের মধ্যে হয় উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ টুর্নামেন্টে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব প্রতিফলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন সরকারি কাজে ব্যস্ত থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মসিন উদ্দিন। প্রধান অতিথি সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ এর উন্নয়নের রূপকার এমপি
কয়ছর আহমেদ ঢাকায় জরুরি কাজে অবস্থান করায় উপস্থিত হতে না পারলেও শুভেচ্ছা বার্তায় আয়োজকদের অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম টুর্নামেন্টের শুভ সূচনা করেন। খেলার মাঠের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুল হক হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রূপক কান্তি দে, আব্দুল মালিক,মনিরুল ইসলাম,আব্দুল খালেক,বিজয় কৃষ্ণ, গোপাল চন্দ্র দাস, ফরিদুল ইসলাম,আলমগীর হোসেন,ছালিক মিয়া,আবুল কালাম,শংকর চন্দ্রনাথ,মুকুল চন্দ্র সরকার প্রমুখ। প্রধান শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যোৎস্না বেগম,সাথী রানী তালুকদার, হেপী বনিক, বাপ্পি রানী দে,কুসুম রানী দাস, গোপা রানী দাস, প্রমুখ।সহকারী শিক্ষক,শিক্ষিকা বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নুরুল হক,মোঃ রুহুল আমিন,বাচ্ছ কুমার গোপ, নোমান হোসেন সাদী, জাহেদ হোসেন ,প্রণব দাস,শরিফ উল মামুন, অনন্ত পাল,প্রমুখ।অভিভাবক গন,জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মকবুল হোসেন ভূঁইয়া, আমির হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন দল হিসেবে কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
অন্যদিকে,বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় জামাত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা বিভাগের চ্যাম্পিয়ন দলও জেলা পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মসিন উদ্দিন বলেন,খেলাধুলার কোনো বিকল্প নেই। এটি শিশুদের শরীর ও মনকে সুস্থ রাখে এবং তাদের সুষম বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আশা প্রকাশ করেন, উপজেলা পর্যায় থেকে বিজয়ীরা জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্যের ধারা অব্যাহত রাখবে।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরও বলেন, প্রাথমিক স্তরই শিক্ষার্থীদের জীবনের ভিত্তি। এ স্তরে নৈতিকতা ও আদর্শিক শিক্ষার মাধ্যমে শিশুদের গড়ে তুলতে পারলে তাঁরা ভবিষ্যতে উচ্চশিক্ষায় সফলতা অর্জন করতে পারবে। তিনি জোর দিয়ে বলেন,খেলাধুলায় জয়-পরাজয় বড় বিষয় নয়; অংশগ্রহণই আসল সফলতা অর্জন।
অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ সালেহা পারভীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd