• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]

খুলনা-২ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র গণসংযোগ ও মতবিনিময়

Reporter Name / ৯৭ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-২ (খুলনা সদর ও সোনাডাঙ্গা) আসনের হাতপাখা মার্কার প্রার্থী ও খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ শুক্রবার দিনব্যাপী ভোটারদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন।সকালে সদর থানার ২৭ নম্বর ওয়ার্ডের মিস্ত্রীপাড়া বাজার, তৎসংলগ্ন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি দলের পক্ষ থেকে আসন্ন নির্বাচনের বার্তা জনগণের মাঝে পৌঁছে দেন।
জনগণের উদ্দেশে মুফতী আমানুল্লাহ বলেন, “দলের নির্দেশেই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবো। আপনাদের দুঃখ-কষ্টের কথা সংসদে তুলে ধরবো। আমাদের প্রতিটি কার্যক্রম হবে জনকল্যাণমুখী—এখানে বৈষম্য ও দুর্নীতির কোনো স্থান নেই।গণসংযোগকালে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মোঃ নাসির উদ্দিন, গণসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম, থানার সহ-সভাপতি আব্দুল মান্নান, সেক্রেটারি ফেরদৌস গাজী সুমনসহ মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।পরে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী আমানুল্লাহ ৩০ নম্বর ওয়ার্ডের চানমারী বাজারস্থ মোহাম্মদিয়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াস হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।সন্ধ্যায় মুফতী আমানুল্লাহ ২৮ নম্বর ওয়ার্ডের মাওলার বাড়ি মোড়, বড় খালপাড়, ছোট খালপার ও পশ্চিম টুটপাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd