• শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ ভালোবাসি দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ এর রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠানে শফিকুল ইসলাম রাহী সংবর্ধিত নিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিত তিস্তার ফুলে ওঠা পানি ডিমলায় ডুবে গেছে শত শত হেক্টর ফসল, দিশেহারা কৃষক ধর্মপাশায় অতিবৃষ্টিতে ধানে পচন, চাষির স্বপ্নভঙ্গ খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে শেখ আব্দুল হালিম চাঁদকে ফুলেল শুভেচ্ছা গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা কয়রায় নতুন এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন জান্নাতুল ফেরদাউস সিংগাইরে দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরে আসহাবে বদর প্রাক্তন ছাত্র পরিষদ ২০২৬-২৮ সেকশনের কাউন্সিল সম্পন্ন

খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে শেখ আব্দুল হালিম চাঁদকে ফুলেল শুভেচ্ছা

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
খুলনা আর্ট একাডেমি ৩৬ আয়েশা কটেজ ইকবালনগরে অবস্থিত একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ২ মে ২০২৬ বিকালে শিশুদের ক্লাস চলাকালীন সময়ে প্রবীণ কবি শেখ আব্দুল হালিম চাঁদ তার পরিবারের সদস্যদের নিয়ে খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।সন্ধ্যায় একাডেমির প্রাঙ্গণ যেন এক মিলনমেলায় পরিণত হয়,পরিদর্শন শেষে তিনি শিশু শিল্পীদের উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তব্য দেন, যা শিশুদের মাঝে নতুন উদ্দীপনা জাগায়।প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস শিশু শিল্পীদের নিয়ে কবিকে ফুলেল শুভেচ্ছা জানান। সম্মাননা গ্রহণ করে কবি আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর একমাত্র নাতনী ও একাডেমির প্রাক্তন শিক্ষার্থী নাজিবা নুরিয়া রোশনি, নাতনি মারজান বিনতে মুনির, সহধর্মিণী জিনাত রেহানা, পুত্র মোঃ নাজমুল হাসান পান্না এবং পুত্রবধূ নূরজাহান তাজ (রোশনির মা)।মোঃ নাজমুল হাসান পান্না একাডেমির কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। নূরজাহান তাজ শিশুদের শিক্ষামূলক দিকনির্দেশনা দিয়ে জানান, তাঁর কন্যার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ও প্রথম শিক্ষক হিসেবে মিলন বিশ্বাস একজন শ্রেষ্ঠ শিক্ষক।মিলন বিশ্বাস সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবার সহযোগিতাতেই প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক শিলা বিশ্বাস, সহকারী শিক্ষক সুব্রত কুমার মন্ডল, শর্মী দেবনাথ, প্রচার সম্পাদক সৌহার্দ্য বিশ্বাস, সম্প্রীতি বিশ্বাস এবং কচিকাঁচা শিশু শিল্পীরা।পরবর্তীতে কবি শেখ আব্দুল হালিম চাঁদ মিলন বিশ্বাসের পুত্র সৌহার্দ্য বিশ্বাসকে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ করেন।
সবশেষে তিনি উপস্থিত অতিথি ও শিশু শিল্পীদের মিষ্টিমুখ করান। উষ্ণ ও আন্তরিক এই আয়োজনটি উপস্থিত সকলের মনে স্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd