• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে আসহাবে বদর প্রাক্তন ছাত্র পরিষদ ২০২৬-২৮ সেকশনের কাউন্সিল সম্পন্ন গল্প: একজন গার্মেণ্টস কর্মী লেখিকা সংঘ, খুলনার আয়োজনে প্রকাশনা উৎসব, সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথে মহান মে দিবস উদযাপন সিলেটের ওসমানীনগরের সাংবাদিক হারুনউর রশিদ’র মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক প্রকাশ খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত জগন্নাথপুরে মসজিদে যাওয়ার রাস্তা বেড়া দিয়ে বন্ধ আজ ঐতিহাসিক মে দিবস! জগন্নাথপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মে দিবস উপলক্ষে গোয়াইনঘাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

খুলনা প্রতিনিধি:
খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ তাজুল ইসলাম বিপিএম (সেবা) মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত শুক্রবার (১ মে ২০২৬) বাদ জুমা সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন “সি ইউ সি” কর্তৃক পরিচালিত সি ইউ সি স্কুল, ৬১ সাউথ সেন্ট্রাল রোড, খুলনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সি ইউ সি খুলনার সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সি ইউ সি খুলনার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আরিফা ইসলাম খুকুমণি এবং সি ইউ সি স্কুলের সহকারী শিক্ষক জনাব হাওয়া রিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি জনাব তোফায়েল আহমেদ, পুলিশ সুপার জনাব মোঃ তাজুল ইসলাম বিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার জনাব এস এম আল বিরুনী।
এছাড়াও উপস্থিত ছিলেন সি ইউ সি খুলনার সাধারণ সম্পাদক জনাব মোঃ ইমদাদ আলী, দপ্তর সম্পাদক জনাব কারীমা আক্তার, প্রচার সম্পাদক চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং কার্যকরী সদস্য জনাব মোঃ সোহানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সি ইউ সি স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জনাব মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী শিক্ষকবৃন্দ জনাব ঝর্ণা আক্তার, জনাব হাওয়া রিয়া, জনাব মুফতি সাজিদুর রহমান, জনাব জাহিদ হাসান শুভ, জনাব শারমিন জাহান বর্ষা এবং সদস্য জনাব মামুনুর রশিদ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সি ইউ সি স্কুলের সহকারী শিক্ষক মুফতি সাজিদুর রহমান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সকলকে নিয়ে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুকরণীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd