• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ ভালোবাসি দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ এর রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠানে শফিকুল ইসলাম রাহী সংবর্ধিত নিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিত তিস্তার ফুলে ওঠা পানি ডিমলায় ডুবে গেছে শত শত হেক্টর ফসল, দিশেহারা কৃষক ধর্মপাশায় অতিবৃষ্টিতে ধানে পচন, চাষির স্বপ্নভঙ্গ খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে শেখ আব্দুল হালিম চাঁদকে ফুলেল শুভেচ্ছা গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা কয়রায় নতুন এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন জান্নাতুল ফেরদাউস সিংগাইরে দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরে আসহাবে বদর প্রাক্তন ছাত্র পরিষদ ২০২৬-২৮ সেকশনের কাউন্সিল সম্পন্ন

জগন্নাথপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

আল আমিন হাসান (রাব্বি), জগন্নাথপুর থেকে:

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জগন্নাথপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় শ্রমজীবী মানুষ, সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা আফজাল হোসাইন, শিক্ষক ফোরামের সভাপতি ও উপজেলা কর্মপরিষদের সদস্য মাষ্টার মো. আবু তাইদ, উলামা বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, পেশাজীবী সংগঠনের সভাপতি কবির উদ্দিন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথপুর উপজেলা এর সেক্রেটারী মাহমুদ আল হাসান সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের ঘামেই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। তাই শ্রমিকবান্ধব নীতি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকরা জানান, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd