• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]

কবিতা: মরু চোখের লজ্জাবতী

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

হুমায়ূন কবির তৌফিক

হারিয়ে যাবো আমি!
কোনো এক অবহেলা মিশ্রিত
বিষাদময় সন্ধ্যায়।
সেদিন তোমার আনমনা হৃদয়ে
আমার বিদায়ের এক অদ্ভুত করুণ
হুইসেল বেজে উঠবে।
রেলস্টেশনে যাত্রি ছাউনিতে বসে থাকা
মানুষগুলো যেভাবে ট্রেন আসার
অপেক্ষায় অস্থির হয়ে বসে থাকে।
তুমিও সেদিন আমাকে একটু দেখার
জন্য মানুষের ভিড়ে অস্থির হয়ে
দাড়িয়ে থাকবে। তোমার উপস্থিতি
টের পেয়ে কিংবা তোমার হাতের
স্পর্শে লজ্জাবতী গাছের মত
অভিমান করে মুখটা সাদা কাফনে
লুকিয়ে ফেলব।
সেদিন আর তোমার জন্য
এ চোখে দিয়ে এক ফোটা পানি
নিঃসৃত হবে না।
চোখ দ্বয় আরবের ধূধূ মরু প্রান্তর
হয়ে থাকবে অভিমানের তীব্র তৃষ্ণায়।

আমি হারিয়ে যাবো!!
গোধূলি সূর্যের মত তোমার গগনে
একরাশ রক্তিম সপ্ন রেখে।
আমি হারিয়ে যাবো!!
যেভাবে মেঘের আবরণে হারিয়ে যায়
মধ্যে রাতের চাঁদ।
আমি হারিয়ে যাবো!!
তোমার হৃদয়ে বিষাদের জোয়ারভাটা
বয়ে দিয়ে আবার মিলে যাবো
সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে।
আমি হারিয়ে যাবো!!
অতিথি পাখিদের মত
কোনো এক অজানা শহরে।
হাজারো পাখিদের কিচিরমিচিরে
তোমার ঘুম ভাঙলেও সেই চিরচেনা
পাখির ডাকে ঘুম ভাঙবে না আর।
আমি হারিয়ে যাবো!!
অন্তর নগর ট্রেনে বয়ে
পাহাড়ের দুর্গম গিরিপথ ধরে
কোনো এক অজানা স্টেশনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd