• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

সুস্থ সমাজ গঠনে ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: হুইপ রকিবুল ইসলাম

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ব্যুরো প্রধান খুলনা:

সুস্থ সমাজ বিনির্মাণে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, “একটি সুস্থ দেহ ও সুন্দর মনের বিকাশে সৃজনশীল কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই।”
তিনি শুক্রবার (২৪ এপ্রিল) খুলনার খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়-এ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় হুইপ বকুল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “মাদককে না বলুন, শিক্ষার্থীদের হাতে কলম তুলে দিতে হবে।”
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে শারীরিক ও মানসিক বিকাশের সমন্বয় অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে খুলনা-৩ নির্বাচনী এলাকার বিভিন্ন সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা তুলে ধরে তিনি উল্লেখ করেন, এ অঞ্চলের একটি বড় অংশ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাদের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ধাপে ধাপে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
বিশেষ করে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকায় দল-মত নির্বিশেষে উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, হাবিব বিশ্বাস এবং বিপ্লবুর রহমান কুদ্দুসসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd