• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই গংদের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু! আহত-১ নাজিরপুরের কৃতি সন্তান আলহাজ্ব মিজানুর রহমান দুলাল ভাইকে অভিনন্দন জানালেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৃত্যু অনিবার্য, শ্বাশত জগন্নাথপুর পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগে বিশেষ অভিযান নীলফামারীতে ফুয়েল কার্ড চালু কেউ খুশি, কেউ বিপাকে সালথার সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় এর -২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ নীরবতার দেয়াল জগন্নাথপুরে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময় কবিতা: দুই বছরের নিরীক্ষাযাত্রা হৃদয়ের আঙিনায় শাশ্বত এক যুগলবন্দী

সালথার সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় এর -২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৩৯ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সালথা,ফরিদপুর সংবাদদাতা:

ফরিদপুর জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ঐতিহ্যবাহী সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অত্যন্ত সুন্দরভাবে গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১:০০ ঘটিকার সময় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষার্থী এবং ২০২৬ সালের বিজ্ঞান বিভাগের এসএসসি পরিক্ষার্থী আশেকে রাসুল গোলাম হোসেন।

এরপরে পবিত্র গীতাপাঠ করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০২৬ সালের মানবিক বিভাগের এসএসসি পরিক্ষার্থী তুলি সরকার।

অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় জানান নবম শ্রেণির শিক্ষার্থী শম্পা আক্তার।

এরপর ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জনাব ডা.দেলোয়ার হোসেন।

এছাড়াও বিভিন্ন ধরনের উপদেশমূলক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের স্বনামধন্য সিনিয়র শিক্ষক জনাবা রওশনারা আক্তার পারুল।

আরও বক্তব্য রাখেন সালথা উপজেলা যুবদলের নেতা জনাব মাহফুজ খান, সালথা উপজেলা বিএনপি নেতা জনাব মোঃ শফিকুল ইসলাম, সালথা উপজেলা বিএনপি নেতা জনাব মুরাদ হোসেন, বিএনপি নেতা ও সাবেক মেম্বার জনাব মোঃ ইব্রাহিম মোল্যা সহ আরও অনেকেই।

এরপর ২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের মধ্যে থেকে বিদায়ী বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষার্থী এবং ২০২৬ সালের বিজ্ঞান বিভাগের এসএসসি পরিক্ষার্থী আশেকে রাসুল গোলাম হোসেন।

এই মহতি অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক ও সালথা উপজেলা সাহিত্য সংস্কৃতির সম্পাদক জনাব মোঃ ইমরান হোসেন।

পরিশেষে পবিত্র মিলাদ ও মোনাজাত এবং উন্নতমানের খাবার বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

উক্ত অনুষ্ঠানে সুললিত কন্ঠে মোহাম্মাদী ইসলামের পবিত্র মিলাদ শরীফ পাঠ করেন অত্র বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষার্থী ও ২০২৬ সালের বিজ্ঞান বিভাগের এসএসসি পরিক্ষার্থী এবং বিশ্ববিখ্যাত সুফি দরবার দেওয়ানবাগ শরীফের একনিষ্ঠ মুরিদ এবং দেওয়ানবাগীর দল উলামা মিশন বাংলাদেশ এর সম্মানিত সদস্য আশেকে রাসুল গোলাম হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd