• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
  • [gtranslate]

বটিয়াঘাটা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মোঃ মুনজুর আলম, বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন গত ১১ এপ্রিল উৎসবমুখর ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১১টি পদে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনের অধিকাংশ পদের ফলাফল চূড়ান্ত হলেও সাধারণ সম্পাদক পদে সৃষ্টি হয় এক ব্যতিক্রমী পরিস্থিতি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোহরাব হোসেন মুন্সী ও আল আমিন গোলদার সমান সংখ্যক ভোট পাওয়ায় পদটি অনিষ্পন্ন থেকে যায়।
পরবর্তীতে নির্বাচন কমিশন ১৮ এপ্রিল সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচনের ঘোষণা দেয়। তবে নির্ধারিত দিনে সৌহার্দ্যপূর্ণ সমঝোতার মাধ্যমে অচলাবস্থার অবসান ঘটে। প্রধান নির্বাচন কমিশনার আ. হামিদের কাছে সাধারণ সম্পাদক প্রার্থী আল আমিন গোলদার তার প্রতিদ্বন্দ্বী সোহরাব হোসেন মুন্সীকে সমর্থন জানান। এ উদ্যোগে আল আমিন গোলদার উদারতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।
এ ঘটনায় প্রেসক্লাব প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সাংবাদিক ও সদস্যরা এ উদ্যোগকে পেশাগত ঐক্য, পারস্পরিক সম্মান ও সহমর্মিতার অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সমাধান বটিয়াঘাটা প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সহায়ক হবে।
পরে প্রধান নির্বাচন কমিশনার আ. হামিদ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন—
সভাপতি: অ্যাডভোকেট সোহেল রানা মোল্লা
সাধারণ সম্পাদক: মোঃ সোহরাব হোসেন মুন্সী
কোষাধ্যক্ষ: আসাদুজ্জামান উজ্জ্বল
সিনিয়র সহ-সভাপতি: আ. রব
সহ-সভাপতি: অমলেন্দু বিশ্বাস
যুগ্ম সাধারণ সম্পাদক: রাসেল শেখ
সহ-সম্পাদক: অরূপ যোয়াদ্দার
নির্বাহী সদস্য: অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, হানিফ, শাহাবুদ্দিন দোলন ও মনিরুল শেখ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বটিয়াঘাটা প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে রূপ দিতে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd