• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
  • [gtranslate]

সিলেটের বিশ্বনাথে এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবীতে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ প্রতিনিধি:

নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবীতে সিলেটের বিশ্বনাথে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার অলংকারী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে পনাউল্লাহ বাজারের একটি কমিউনিটি সেন্টারে ওই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও পর্তুগাল যুবদল নেতা সুমন আহমদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার অলংকারী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছয়ফুল আলম জালালী। প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান। অলংকারী ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা আজাদ মিয়া ও খালেদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন যুবদলের সভাপতি ময়নুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী আহবাব মাছুম, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাছুম বিল্লাহ, ৮নং ওয়ার্ড ছাত্রদল নেতা জুনেদ আহমদ, ছাত্রদল নেতা লিমন আহমদ, ফাহিম উদ্দিন, রুহান আহমদ, সাইফুল ইসলাম। সভা শেষে দোয়া পরিচালনা বড় খুরমা উত্তর বায়তুসালাম জামে মসজিদের ইমাম হাফিজ বিলাল আহমদ। সভায় বক্তারা দ্রুত সিলেট-২ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলী সন্ধান বের করে তাঁকে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে জোরদাবী জানান। এসময় অনুষ্ঠানে উপজেলার অলংকারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাব হোসেন’সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ছাদিক আহমদ, হুশিয়ার আলী, আব্দুল মছব্বির, জব্বার আলী, রফিক মিয়া, মনির মিয়া, ইউনুস আলী, মামুন আহমদ রিপন, সাহেদ মিয়া, নূরুল ইসলাম, রাকিব আলী, জাবেদ আহমেদ, ফরহাদ, রুমিন, লিমন আহমদ-২, তানভির, সাব্বির আহমদ, আল আমিন, রুহুল, রায়হান, ইকরামুল, মাহদি, রাকিব, নাজির হোসেন, আব্দুস সালাম, জুনেদ মিয়া, এমরান আহমদ, মাসুদ আহমেদ, আবু সিদ্দিক, লাবিব, কামরান আহমদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd