• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]

জগন্নাথপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৪টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্র উপজেলা কৃষি অ‌ফিসার মো. কাওছার আহমদের সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। আরো বক্তব্য রাখেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লা প্রমুখ। কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকদের মাঝে আউশ ধানের বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সময়মতো উন্নত মানের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে ফলন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় কৃষি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত কৃষকরা সরকারি এই সহায়তায় সন্তোষ প্রকাশ করেছেন এবং সঠিক সময়ে বীজ পাওয়ায় আউশ চাষে আরও আগ্রহী হবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd