• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]

জগন্নাথপুরে ২দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্য জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদযাপন উপলক্ষে ২দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ এ‌প্রিল) সকাল ১১টায় মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, বরকত উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, উপজেলা এ্যাসিস্ট্যান প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, ডাঃ মুরসালিন অনিক প্রমূখ। পরে অতিথিবৃন্দ মেলায় অংশ গ্রহনকারী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় জগন্নাথপুর সরকারি কলেজ, শাহজালাল মহা বিদ্যালয়, শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজ, ষড়পল্লী হাই স্কুল এন্ড কলেজ, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর সরকারি আদর্শ বালিকা বিদ্যালয়, আটপাড়া উচ্চ বিদ্যালয়, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, পাড়ারগাঁও আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজ অংশ নেয়। এসময় সরকারী কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd