• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

নীলফামারীতে জেলা তথ্য অফিসের নিয়মিত উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারী জেলা তথ্য অফিসের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের (অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক) নিয়মিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর ২০২৫ ইং মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামে মোসাম্মৎ শাহানাজ পারভীন (৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য) এর উঠানে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ বায়েজীদ হোসেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় নারী, কিশোর-কিশোরী ও বিভিন্ন বয়সের জনগণ অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকে জেলা তথ্য অফিসার সমাজে সচেতনতা গড়ে তুলতে নৈতিকতা, মূল্যবোধ ও পারিবারিক বন্ধনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশে অভিভাবকদের সচেতনতা অপরিহার্য।
এছাড়া তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে সচেতনতা, ডেঙ্গু ও শীতকালীন রোগ প্রতিরোধে করণীয়সহ মোবাইল ফোনে শিশুদের অতিরিক্ত আসক্তি থেকে বিরত রাখার পরামর্শ দেন।
বৈঠকে টাইফয়েড টিকাদানের প্রয়োজনীয়তা এবং টিকা বিষয়ে গুজব ও অপতথ্য প্রতিরোধে সঠিক তথ্য জানার আহ্বান জানানো হয়।
অংশগ্রহণকারীরা এই ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd