মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক হিন্দু যুবকদের মাধ্যমে পরিকল্পিতভাবে মুসলিম কিশোরীকে ধর্ষণ, গুম ও খুনের ঘটনার তীব্র প্রতিবাদে আজ কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ছাত্রদের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেয় হাজারো তাওহীদি জনতা ও সাধারণ মুসলিম নাগরিক। বিক্ষোভকারীরা ‘ইস্কন নিষিদ্ধ কর’, ‘ধর্ষক-খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও’—এমন নানা স্লোগানে শহর প্রকম্পিত করে তোলেন।
মিছিলটি ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রধান মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
আাল জামিয়াতুল ইমদাদিয়ার ছাত্র মোঃ বরকত উল্লাহ্ বলেন, ইসলাম ও মুসলিম সমাজের বিরুদ্ধে পরিকল্পিত অপচেষ্টা চালাচ্ছে ইস্কন নামের এই সংগঠন। তারা ধর্মীয় ছদ্মাবরণে সমাজে অশান্তি ও সন্ত্রাস ছড়াচ্ছে। অবিলম্বে ইস্কন নিষিদ্ধকরণ, সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।