• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

কবিতাঃ গ্রীনলীফ

Reporter Name / ৩৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

কলমেঃ রোজ দীপিকা

এই শহরে মুখোস আছে,
মানুষের গল্প ভার,
প্রণয় দহে পোড়ছে ক্ষত-
গ্রীন লীফ দন্ড যার!

পথিক আমি শান্ত নীড়ে,
ইট পাথরের দেয়াল –
দিনের শেষে আকাশ পানে,
উড়িয়ে দিচ্ছি হোপলেস মশাল!

এই সিটিতে মায়ার চেয়ে
টাকার মূল্য বেশি,
তাই ভালোবাসার দন্ড পেয়ে,
নিরাশ স্বপ্ন মেকি!

মন উড়াবো পাখিদের দলে,
নির্ভীক নিরবতায় –
তবুও যাবোনা মানুষের ঐ
প্রাণহীন চর খাতায়!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd