• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নীলফামারী মেডিকেল কলেজে চালু হলো শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস মানবজীবনের অন্তর্লোকে সিংগাইর উপজেলা প্রকৌশলী বদলী হলেও ছাড়ছেন না চেয়ার, উন্নয়ন কাজ ব্যাহত জগন্নাথপুরে জমি ও চলাচলের পথ দখলের অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা কবিতাঃ নারী অধিকার সিলেটের বিশ্বনাথে কুড়ালের আঘাতে মাজারের খাদিম নিহত নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী মনটা কোথায় যায়

সিংগাইরে পহেলা বৈশাখ উৎসবে সুদক্ষিরায় বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পহেলা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামে ব্যতিক্রমধর্মী এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সুদক্ষিরা খেলার মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে ‘বিবাহিত বনাম অবিবাহিত’ দলের মধ্যে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শকদের ঢল নামে, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে খেলা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

বিবাহিত দলের পক্ষে নাহিদ হাসান একটি গোল করেন আরেকটি আত্মঘাতিক গোল হয়। অপরদিকে অবিবাহিত দলের হয়ে মেহেদী ও অনিক একটি করে গোল করেন।

খেলা শেষে ট্রফি হাতে নিয়ে উভয় দলের খেলোয়াড়রা আনন্দ উদ্‌যাপনে মেতে ওঠেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধূলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলা শেষে সকলের জন্য খাবারের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd