• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে জমি ও চলাচলের পথ দখলের অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা কবিতাঃ নারী অধিকার সিলেটের বিশ্বনাথে কুড়ালের আঘাতে মাজারের খাদিম নিহত নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী মনটা কোথায় যায় পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমিতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত জগন্নাথপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন জগন্নাথপুরে ২দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে ফিলিং স্টেশনে পুলিশের উপর চড়াও পুলিশের ইউনিফর্ম ছিড়ে ফেলা ও সরকারি কাজে বাঁধার কারণে দেলোয়ার হোসেন ডেভিড (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
(১৫ এপ্রিল) ১২ টার দিকে উপজেলার গাবতলি এলাকার ইসলাম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
দেলোয়ার হোসেন গাবতলি এলাকার সাইদুর হোসেনের ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনে আজ পেট্রোল ও অকটেন বিতরনে পুলিশের একটি দল সহযোগিতা করছিল। দেলোয়ার হোসেন মূল রাস্তায় তাঁর ব্যবহৃত মোটরসাইকেল দাঁড় করালে যানজটের সৃষ্টি হয়। ভুক্তভোগী পুলিশের উপপরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান যানজট নিরসনের স্বার্থে মোটরসাইকেল সরিয়ে নিতে বললে রাগান্বিত হয়ে গাড়ি সরাবেন না বলে অনড় থাকেন। দ্বিতীয়বার গাড়ি সরিয়ে নিতে বললে অকথ্য ভাষায় গালিগালাজ করে পুলিশ সদস্যের পরিহিত ইউনিফর্ম ছিড়ে ফেলে এবং কিল-ঘুষি মারতে থাকে। পরে তেল নিতে আসা অন্যান্য চালকরা এগিয়ে এসে পুলিশ সদস্যকে উদ্ধার করে।
এএসআই সিদ্দিকুর রহমান বলেন, সরকারি দায়িত্ব পালন করতে সবাইকেই সরে যেতে বলা হয়েছে। যানজট নিরসনের জন্য বলতে গিয়ে তিনি আমার উপর চড়াও হোন। প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় একটি মামলা করেছি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd