সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
“নববর্ষের ঐকতান’গণতন্ত্রের পুনরুত্থান” এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন হয়েছে। মঙ্গলবার(১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে ব্যাপক আনন্দ,উৎসাহ,উদ্দীপনা,নানা রংয়ের পোশাক,ব্যানার ও ফেস্টুন নিয়ে বাদ্যের তালে তালে একটি শোভাযাত্রা উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে সিংগাইর পৌরসভা এলাকায় গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রাটিতে উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা,সাংবাদিক,সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক কর্মীরা অংশ গ্রহন করে । পরে বাংলা বর্ষবরণ উৎসব-১৪৩৩ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার খারুন্নাহার(পপি’র) সভাপতিত্বে উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মো.হাবেল উদ্দিনের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা বিভিন্ন লোক সঙ্গীত ও ক্ষুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এ ছাড়াও সিংগাইর থানার ওসি মো.মাজহারুল ইসলাম লোক সঙ্গীত পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মন জয় করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা/কর্মচারি ও বিভিন্ন স্কুলের শিক্ষক/শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরিশেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ ও উপজেলা নির্বাহি অফিসার খায়রুন্নাহারের বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিংগাইর সরকারি কলেজের সাবেক,প্রভাষক বেণী মাধপ সরকার ও সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু বক্কর ছিদ্দিক।