মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
মানব ইতিহাসে হত্যা জঘন্যতম অপরাধ। এমনই এক মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটলো লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঘটিয়া পাড়ার মোজাহের মেম্বার এর বাড়ীতে। নিহতের নাম শাহ আলম ( ৫৫)। সে আধুনগর বাজারের লেপ তোশক এর ব্যবসায়ী। হত্যাকারী নিহত শাহ আলমের চাচাতো ভাই শাহ নেওয়াজ লাভলু। শুক্রবার বেলা ১১ টার দিকে এই হত্যাকান্ডটি ঘটে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শাহ আলম উল্লেখিত সময়ে বাড়ী হতে বের হয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিল। পথিমধ্যে তার চাচাতো ভাই লাভলু বালির বস্তা দিচ্ছিল, তখন সে বস্তাগুলো একটু ভিতরে দেওয়ার জন্য বলে। লাভলু তখন ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে শাহ আলমের মাথায় সজোরে আঘাত করে, আঘাতেই তার মগজ বের হয়ে যায়, শাহ আলমের স্ত্রী স্বামীকে বাচাতে গেলে তাকেও মেরে আহত করা হয়। স্থানীয় লোকজন শাহ আলমকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকারী লাভলু পলাতক রয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, কোদালের আঘাতে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য চমেকে প্রেরণ করা হয়েছে, জড়িতদে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। নিহতের কন্যা ও ভাই এই হত্যাকান্ডের সুস্থ, সঠিক দৃষ্টান্ত মূলক শান্তির দাবী করেন।