ভারত সংবাদদাতা
ভারতের কলকাতায় বাংলা দৈনিক সংবাদপত্র “নতুন পয়গাম”-এর ঈদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিয়ালদা কৃষ্ণপদ মেমোরিয়াল হলে। গত শনিবার ১১ এপ্রিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার সঙ্গে যুক্ত লেখক, সাংবাদিক, সম্পাদকমণ্ডলী ও বিশিষ্টজনেরা। উৎসবের আবহে ভরে উঠেছিল অডিটোরিয়াম, যা এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত সকল লেখক, কবি, গল্পকার, প্রাবন্ধিক ও সাংবাদিককে মেমেন্টো ও স্মারক দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়াও প্রত্যেককে ঈদ সংখ্যা উপহার দেওয়া হয়।
সভাপতিত্ব করেন বর্ষীয়ান সাংবাদিক, লেখক ও কবি আব্দুল গাফফার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔপন্যাসিক ইসমাইল দরবেশ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. রতন ভট্টাচার্য। এছাড়াও আমন্ত্রিত অন্যান্য অতিথিরা হলেন অধ্যাপক ড. কুতুবউদ্দীন সরকার, অধ্যাপক ড. রেজমান মল্লিক, সাংবাদিক ও লেখক ইবাদুল ইসলাম, মোহাম্মদ মফিজুল ইসলাম, আইনজীবী সেখ মইনুল হক, লেখক সোনা বন্দ্যোপাধ্যায়, ডা. শামসুল হক, কবি বাবলু কাজী, প্রধান শিক্ষক শাহনাজ আলম, আলমগীর হোসেন, গণিত মেন্টর সেখ সাবির উদ্দিন, লেখক ও কবি আকমাল হোসেন, লেখক মো. হাসানুজ্জামান, ডা. আসাদ আলী, লেখক আজিজুল হাকিম, কবি আব্দুস সালাম, লেখক মুসা আলি, লেখক জিয়াউর রহমান, লেখক রক্তিম ইসলাম, প্রাবন্ধিক জিএম আবুবকর প্রমুখ বহু বিশিষ্টজন।
কবিতা পাঠ করেন সামীমা মল্লিক, ডা. ইয়াসমিন রোজলিন, মোঃ ইজাজ আহমেদ, মেহেদি হাসান, আব্দুর রহমান, জুবায়ের আহসান, সেখ নূরুল হুদা, জাহাঙ্গীর মিদ্দে, আবীরলাল মণ্ডল প্রমুখ।
সংগীত পরিবেশন করে ক্ষুদে শিল্পী মেহের বিনতে মহিম ও দানিশ নিয়াজ। নজরুল ইসলামের দীর্ঘ কবিতা আবৃত্তি করে নজর কাড়ে ক্ষুদে বাচিক শিল্পী আনান বিশ্বাস। উল্লেখ্য, ১৬৩ টি কবিতা ৫৬ টি বিদেশী ভাষায় আবৃত্তি করে “বুক অফ এশিয়া” রেকর্ড করেছে আনান। প্রবীণ শিক্ষক আনোয়ার হোসেনের সুমধুর কণ্ঠে সংগীত পরিবেশন সকলকে মুগ্ধ করে।
সঞ্চালনা করেন দৈনিক নতুন পয়গাম এর সম্পাদক মুদাসসির নিয়াজ, সহকারী সম্পাদক মতিরুল রহমান ও মহম্মদ মফিজুল ইসলাম। সব মিলিয়ে, দৈনিক “নতুন পয়গাম”-এর ঈদ সংখ্যা প্রকাশের আয়োজন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এক হৃদয়স্পর্শী অভিজ্ঞতা, যা দীর্ঘদিন সকলের মনে থেকে যাবে।