• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টির চতুর্থ গ্রন্থ দূষিত মানবী প্রকাশিত জগন্নাথপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের মৃত্যু গোয়াইনঘাটে অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন জগন্নাথপুরে ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা সামগ্রী বিতরণ দিনাজপুরের বিরামপুর উপজেলায় নতুন ইউএনও মোছাঃ তানজিনা খাতুন লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন কিশোর গ্যাং শেষ করে দিল একটি তাজাপ্রাণ আমিরাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সংগঠক ও সমাজ কর্মী তারেক আজিজ চৌধুরী

বাগেরহাটের রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে চোরের দূর্ধর্ষ হানা

Reporter Name / ১৮৫ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ

বাগেরহাটের রামপাল থানা থেকে মাত্র ৩শ গজ দূরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে দূর্ধর্ষ চোরেরা হানা দিয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়েরের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আফতাব আহমেদ সাংবাদিকদের জানান, সোমবার (১৯ মে) রাতের কোন এক সময় অজ্ঞাত চোরেরা অফিসের পূর্ব পাশ দিয়ে বাউন্ডারি ওয়াল টপকে অফিসের বাগানে প্রবেশ করে। পরে তারা বারান্দার উত্তর পাশের গ্রীল ভেঙ্গে বারান্দায় প্রবেশ করে। ওই সময় তারা রুমের দুইটি দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আলমারি ভাঙ্গার চেষ্টা করে ব্যার্থ হয়। মঙ্গলবার (২০ মে) সকালে অফিসে এসে এসব দেখা যায়। তবে দিনভর খোঁজখবর নিয়ে দেখা গেছে, চোরেরা কোন কাগজপত্র বা দলিলাদি নেয়নি। তবে ধরনা করা হচ্ছে কোন মূল্যবান কাগজপত্র হাতানোর জন্যে হয়তো চোরেরা হানা দিতে পারে। তারা পূর্ব পাশের উপরের সিসি ক্যামেরা কৌশলে উপরের দিকে ঠেলে দেয় এবং সামনের রাস্তা দিয়ে প্রবেশ না করায় সিসি ক্যামেরায় কোন কিছুই ধরা পড়েনি। আমি জেলা প্রশাসক মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করেছি। রামপাল থানার ওসি আতিকুর রহমান এসে তদন্ত করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে জোর তদন্ত করছে। এ ঘটনায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও বাজার ব্যাবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানানিয়েছেন, থানার প্রাণকেন্দ্রে চোরেরা এমন হানা দিতে পারলে, যে কোন সময় যে কোন অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিতে পারে। এতে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলে অভিযোগ করেন সচেতনমহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd