• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টির চতুর্থ গ্রন্থ দূষিত মানবী প্রকাশিত জগন্নাথপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের মৃত্যু গোয়াইনঘাটে অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন জগন্নাথপুরে ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা সামগ্রী বিতরণ দিনাজপুরের বিরামপুর উপজেলায় নতুন ইউএনও মোছাঃ তানজিনা খাতুন লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন কিশোর গ্যাং শেষ করে দিল একটি তাজাপ্রাণ আমিরাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সংগঠক ও সমাজ কর্মী তারেক আজিজ চৌধুরী

খুলনা নাগরিক সমাজের মানববন্ধন ও সমাবেশে বক্তারা রমযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর হতে হবে

Reporter Name / ১৩৮ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তিঃ

 

পবিত্র মাহে রমযানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, অবৈধ সিন্ডিকেট-মজুদ-কৃত্রিম সংকট প্রতিহত করতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার। নির্বাহী সদস্য কবি নাজমুল তারেক তুষারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক ও আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা, সাবেক ছাত্রনেতা এস এম চন্দন, সিনিয়র আইনজীবী অ্যাড, এস এম মনিরুজ্জামান, সাংবাদিক ওয়াহিদ মুরাদ, নিরাপদ খুলনা চাই এর সভাপতি সরদার বাদশা, সমাজসেবক হুসাইন মাহমুদ বাচ্চু, খুলনা মহানগর যুব ইউনিয়নের সভাপতি সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, সতেচন নাগরিক সমাজের শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, শাহীন হাওলাদার, উন্নয়ন সংগঠক মোসলেহ উদ্দিন তুহিন, এস কে রানা আহমেদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, রমযান মাস এলেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়। যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলে। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যক্ষেপ গ্রহণ জরুরী। এ সময়ে বক্তারা অভিযোগ করে বলেন, মুনাফালোভী অসাধু সিন্ডিকেটচক্র, অবৈধভাবে মজুদ ও কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এর সাথে সরবরাহে কারসাজিও যুক্ত থাকে। ফলশ্রুতিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। বক্তারা বলেন, বাজার ব্যবস্থাপনায় কঠোর নজদারি না থাকায় প্রতিবছর একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে। এ অবস্থা থেকে উত্তরণে প্রশাসনের নিয়মিত মনিটরিং ও আইনের কঠোর প্রয়োগ আবশ্যক। এ ক্ষেত্রে গোয়েন্দা নজরদারি জোরদারের মাধ্যমে প্রয়েজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন বক্তারা। শুধু সরকারি উদ্যোগই নয়, বাজারের স্বচ্ছতা নিশ্চিত করতে নাগরিক সমাজ তথা সমাজের অগ্রসরমান অংশের সক্রিয় ভূমিকাও প্রয়োজন উল্লেখ করে বক্তারা এ ব্যাপারে সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টার প্রতি গুরুত্ব আরোপ করেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে দ্যব্যমূল্য নিয়ন্ত্রণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বক্তারা নবগঠিত সরকার এ ব্যাপারে সফলতা অর্জন করে জনগণের আস্থা অর্জনের প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd