• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টির চতুর্থ গ্রন্থ দূষিত মানবী প্রকাশিত জগন্নাথপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের মৃত্যু গোয়াইনঘাটে অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন জগন্নাথপুরে ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা সামগ্রী বিতরণ দিনাজপুরের বিরামপুর উপজেলায় নতুন ইউএনও মোছাঃ তানজিনা খাতুন লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন কিশোর গ্যাং শেষ করে দিল একটি তাজাপ্রাণ আমিরাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সংগঠক ও সমাজ কর্মী তারেক আজিজ চৌধুরী

খুলনার জেলা প্রশাসক জনাব আ. স. ম. জামসেদ খোন্দকার মহোদয়ের হাতে কবি নাসির আহমেদ জীবনালেখ্য গ্রন্থটি তুলে দেন

Reporter Name / ৮৫ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উদ্যোগে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে নতুন জেলা প্রশাসক জনাব আ. স. ম. জামসেদ খোন্দকার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কবি নাসির আহমেদ তাঁর সম্পাদনায় প্রকাশিত ‘খুলনার কবি-সাহিত্যিকদের জীবনালেখ্য’ গ্রন্থ জেলা প্রশাসকের হাতে তুলে দেন। গ্রন্থটিতে খুলনার ৩১৭ জন কবির জীবনী কবি-সাহিত্যিকদের জীবন ও সাহিত্যচর্চার ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব আজাদুল হক আজাদ, আহ্বায়ক কমিটির উপদেষ্টা, লেখক ও সাংবাদিক আবু আসলাম বাবু, খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস) এর সভাপতি কবি মোঃ জিনারুল ইসলাম, সাহিত্য সংসদ-এর সাধারণ সম্পাদক অধ্যাপক কবি মনিরুজ্জাম মোড়ল, কবি সংসদ-এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কবি এজি রানা, কবি ও গবেষক নাসির আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন খুসাস-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউসারি জাহান মঞ্জু এবং ঐতিহ্য সংগ্রাহক ম. ম. হাসান। সবাই জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাতের সময় জেলা প্রশাসক খুলনার কবি-সাহিত্যিকদের বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি খুলনার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে। এছাড়া উপস্থিতদের প্রতি তিনি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন। খুলনার কবি-সাহিত্যিক ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়কে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd