কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
হে নববর্ষ তুমি এসো হর্ষে উল্লাসে আমোদে, গ্লানি ব্যর্থতা দূরে ফেলে
বর্নিল সবুজ শ্যামল উন্নয়নের জোয়ারে ভাসমান, বাংলা কে ভালোবেসে!
ধূর্তের কুজ্বটিজল নিয়ে যাক বিগত বছর
মুছে যাক সব দূঃখ কষ্ট জরা সন্ত্রাস কারী মবের আছর!
যত গ্লানি ব্যর্থতা নিরাশার বীণা সুর দাও মুছে
বিগত হতাশা বেদনা না-পাওয়ার মর্মযন্ত্রণা, পান্তা-ইলিশে যাক ঘুচে!
বৈশাখী খরায় হাবিয়া দোজখ নেমে আসুক, জ্বালিয়ে দিতে
মিথ্যাবাদীর বিকৃত ইতিহাস বরফে ঢাকা পড়ুক, আগত শীতে!
নতুন বছরে হয় না যেন কোন নারী, প্রবঞ্চিত
হয়না যেন পথে ঘাটে কোন নারী ইজ্জত হারা, ধর্ষিত!
না হোক কোন শিশু শক্তিমত্তায় অপহরন
নারী শিশু অসহায়, হয়না যেন প্রতিশোধের সাত কাহন!
ধর্ম যেন হয়না আর রাজনীতির হাতিয়ার
ছিন্ন মূল আর টোকাই যেন, নববর্ষে পায় খাবার!
ধর্ম বর্ণ ধনী গরীব করে দাও সব সমান
পায় যেন সমান বিচার, যেমন করেন উপর ঈশ্বর!
স্বজন প্রীতি সুদ ঘুষের, হয় যেন বিচার কঠোর
আত্মহত্যা কেউ না করুক ভাত কাপড়ে জ্বালায় জঠর!
নির্ভয়ে নিরপেক্ষ হয়ে বিচার করুক প্রশাসন
নেতা নামের কোন লোক, সুপারিশে না পায় আসন!
প্রয়োজন হলে নারী শিশু, রাত দুপুরে হেটে যাবে
রাজনৈতিক ছত্র ছায়ায়, কোন সোনার ছেলে, ফিরে না তাকাবে!
আমার বোন আমার প্রেয়সী চলতে পারুক ভয়ভীতি হীন,
পথঘাট নিরাপদ হোক, ভয়না দিক, কোন অর্বাচীন!