কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
বৈশাখ তোমায় স্মরন করি
বরন করি খোঁপা তে ফুল দিয়া,
কিন্তু তুমি নিষ্ঠুর অতি
আগমন তব ঝড় বাদল নিয়া!
ঘরের চালা,খোঁপা র মালা
সব উড়িয়ে নাও,
বিনিময়ে এ গরীবদের
কি’বা তুমি দাও?
আমার ভাঙা ঘরের চালা খানি
উড়িয়ে নিয়ে যাও,
ওগো কালবৈশাখী সমীরণ
তাতে কি সুখ তুমি পাও ?
তবু তোমায় করি বরন
বছরের বাঙালিত্ব স্মরণ,
এসো হে বৈশাখ, তুমি এসো
হোক উপড়ানো দ্রুম রাজের চাপায় মরণ!
এসো কালি মূর্তি রূপে
টিপুর তরবারি হাতে,
যত অনাচার অবিচার ধুয়ে মুছে
অমানুষ দের উঠাও তুমি জাতে!
শালিস বানিজ্য, নিয়োগ বানিজ্য
করছে আজ যারা,
নিতম্বে, কষে লাথি মেরে
এদেশ করো ছাড়া !
যত অন্যায়, সুদ ঘুষের কারবার
ক্ষমতার যত অপব্যবহার,
উড়িয়ে নাও, টিনের চালার সাথে
বুঝুক তারা দুর্বলের, হৃদয় হাহাকার !
ঝঞ্ঝা শেষে হে বৈশাখী
উঠুক তোমার নতুন রবি,
অত্যাচারীর থাকেনা যেন কোথাও কোন চিহ্ন
ছন্দে ছন্দে দোলায়িত চিত্তে, লিখুক সব কবি!
ডুবাও সব বাঙলার শত্রু
পদ্মা মেঘনার জলে,
বাঁচতে যেন পারেনা তারা
কোন রকম, ছলে বা কলে !
টাই-ডাই কোটা বুটিক বা সাদা শাড়ী লালপাড়
কপালে তিলক দিয়ে,
যেতে পারে যেন সন্তানের হাত ধরে, সব মা
রমনা বটমূলে নিশ্চিন্তে নির্ভয়ে!
সমাজের সব হিংসে বিদ্বেষ অহংকার
কালবৈশাখীর ঢলে করাও অবগাহন,
পুত পবিত্র করো বাঙালির মন
এনে দাও নতুন বছরে, সুখ-শান্তি শয়নে স্বপন!