• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা— এমপি কয়ছর আহমদ পটুয়াখালীতে মেসার্স ফাহিম ব্রিকস প্রতিষ্ঠানের সুপারভাইজার বরখাস্ত, লেনদেনে সতর্ক থাকার আহ্বান তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টির চতুর্থ গ্রন্থ দূষিত মানবী প্রকাশিত জগন্নাথপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের মৃত্যু গোয়াইনঘাটে অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন জগন্নাথপুরে ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা সামগ্রী বিতরণ দিনাজপুরের বিরামপুর উপজেলায় নতুন ইউএনও মোছাঃ তানজিনা খাতুন লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন

বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে সোনাডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি

Reporter Name / ৩৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এবং চ্যানেল আই পরিবার ভুক্ত প্রকৃতি ও জীবন ক্লাব খুলনা শাখার উদ্যোগে প্লাস্টিক দূষণ প্রতিরোধ করুন, পরিবেশ সম্মত বিশ্ব গড়ুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে আজ নগরীর সোনাডাঙ্গাস্হ আলীর ক্লাব মোড়ে ময়ূর নদীর পাড়ে সকাল ১১ টায় বর্ণাঢ্য র‌্যালি ,বৃক্ষ রোপন, প্রচার পত্র বিলি কর্মসূচি পালন করা হয়।

 কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা)’র জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি পরিবেশবিদ , নাগরিক নেতা অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার। সংগঠনের অন্যতম সদস্য,আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সংগঠনের সদস্য যথাক্রমে: গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বন্দরগাতী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট সমাজসেবক ওমর ফারুক কচি, সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম আলহাজ্ব এফ এম মনিরুজ্জামান, রিয়াদুল জান্নাহ্ হিফযৃ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কোরআন মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ আনোয়ার হোসাইন, আমরা বৃহত্তর খুলনা বাসীর সহ-সভাপতি কবি সৈয়দ আলী হাকিম, শিরোমণি যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক প্রমি আক্তার লিজা, প্রধান শিক্ষক সাঈদা পারভিন, সাংবাদিক শাহীন হাওলাদার,এস এম মিজানুর রহমান, রায়হান তালুকদার, মোঃ আরিফ হোসেন, সরোয়ার ফকির, রফিকুল ইসলাম রাজু, মোঃ ইমন শেখ প্রমুখ।

বৃক্ষ রোপন কর্মসূচীতে বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি, কৃষি, অর্থনীতি, প্রাণীসম্পদ ও মৎস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে শিল্পের বর্জ্য ফেলে পানি ও মাটি দূষণ করা হচ্ছে। প্লাস্টিক মাটি ও পানি দূষণের পাশাপাশি জলাবদ্ধতা তৈরি করছে। তাই প্লাস্টিক দূষণ বন্ধ, প্লাস্টিক ব্যবহার ও যত্রতত্র প্লাস্টিক ফেলা রোধ, বৃক্ষরোপণের কাজ নিজ বাসা ও অফিস থেকে শুরু করা এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। 

বক্তারা আরও বলেন, শিল্পের বর্জ্য ফেলে পানি ও মাটি দূষণ করছে। প্লাস্টিক মাটি ও পানি দূষণের ধারাবাহিকতায় জলাবদ্ধতা তৈরি করছে। দূষণের মাইক্রোপ্লাস্টিক ও অন্যান্য কেমিক্যাল মানুষ ও প্রাণির শরীরে প্রবেশ করে ক্যান্সারসহ বিভিন্ন জটিল মারণব্যাধিতে আক্রান্ত হচ্ছে।

বক্তারা পরিবেশ রক্ষায়, প্লাস্টিক দূষণ বন্ধ, প্লাস্টিক ব্যবহার ও যত্রতত্র প্লাস্টিক ফেলা রোধ, বৃক্ষরোপনের কাজ নিজ বাসা ও অফিস থেকে শুরু করা এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রম করা ও তাদেরকে এই কাজে সম্পৃক্ত করার তাগিদ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd