• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
এসএসসি ২০২৬ সামনে, ডিমলায় বিদ্যুৎ সংকটে দিশেহারা শিক্ষার্থীরা ডিমলায় শুরু হলো হাম-রুবেলা টিকাদান কার্যক্রম জগন্নাথপুরের কৃষকেরা ভালো নেই, দুর্ভোগের সঙ্গে বাড়ছে ধান কর্তন খরচ ॥ বাজারে নেই ধানের দাম বটিয়াঘাটায় শৈলমারী নদী দখলের মহোৎসব, প্রশাসনের নির্দেশ অমান্য গাজীপুরে ব্যক্তিমালিকানাধীন জমি বনবিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম জলঢাকায় বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু,শিক্ষক আহত নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সিলেটের বিশ্বনাথে খুনি মিজানের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নীলফামারীর ডিমলা উপজেলায় তেলের দাম বাড়লো তবুও পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটি গঠন

Reporter Name / ১৯১ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির এক বর্ধিত সভা ২০ জুন ২০২৫ শুক্রবার স্টার কাবাব (ধানমন্ডি) এর হল রুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী এর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান। সভায় উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে পুর্বের সভাপতির বিভিন্ন অনিয়মের কারণে তাকে সহ তার সহযোগী হিসাবে ১৩ জনকে বহিষ্কার করা হয়। দায়িত্বে অবহেলা, বিভিন্ন কার্যক্রম অনুপস্থিতির কারনে ৭০ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে সবার সম্মতিসূচক ভোটের মাধ্যমে, জনাব সাহেদ উদ্দিনকে সভাপতি, মহিউদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক, মিজানুর রহমান জীলন কে সাংগঠনিক সম্পাদক, শামসুদ্দিন আবুল কালাম কে দপ্তরের সম্পাদক, আলী জোহার কে অর্থ সম্পাদক, আমিনুল ইসলাম স্বপনকে প্রচার সম্পাদক করে একশত এক সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সভায় নবনির্বাচিত সভাপতি সাহেদ উদিন বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন গড়ে তোলার লক্ষ্যে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন সহ তৃণমুল পর্যায়ে সংগঠন পুনর্গঠন ও শক্তিশালী করতে ব্যাপক পরিকল্পনা গ্রহন করা হবে।
তিনি আরো বলেন আমরা প্রায় ১৬ বছর এক ধরনের জিঞ্জিরে আবদ্ধ ছিলাম। ফ্যাসিস্ট ও স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর মুক্ত পরিবেশে স্বাধীনভাবে বুক ভরে শ্বাস নিতে পারছি, যা এতদিন ফ্যাসিস্ট হাসিনা কেড়ে নিয়েছিল। এখন দেশের মানুষসহ নেতাকর্মীরা মুক্ত। আমি মনে করি একটি বাধাহীন পরিবেশে এবার আমরা ওয়ার্ড থেকে জেলা, মহানগর পর্যন্ত নির্বাচনের মাধ্যমে সংগঠনের কমিটি গঠনের চেষ্টা করবো।
বাংলাদেশকে নতুন করে সাজাতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই বলে মন্তব্য করে তিনি আরো বলেন স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল সেভাবে এগোতে পারেনি। গত ৫৪ বছরে পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার কোন বিকল্প নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বারবার সংস্কারের কথা বললেও ৩১ দফার বাইরে জনগণের জন্য মঙ্গলকর কোন রুপরেখা দিতে পারেনি। দ্রুত সংস্কার সম্পন্ন করে আগামী রমজানের মধ্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd