• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭ পরিবারকে সাত্তার ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ধারের ১০০ টাকা দিতে না পারায় প্রাণ গেল আদিবাসী যুবকের, গ্রেপ্তার ১ ‎বাজেট সভায় ‘জয় বাংলা’ বলায় কথিত বিএনপি নেতার লাঞ্ছনায় “ক্ষমা” চাইলেন মুক্তিযোদ্ধা বটিয়াঘাটায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ কাবের গল্প অল্প অল্প মুসলিমা আক্তার কাব স্কাউট ভালো লাগার কারণ ও গল্প সিলেটের বিশ্বনাথে চুরি হয়ে যাওয়া গাছ উদ্ধার করেছে থানা পুলিশ,আটক এক যুবক কাব স্কাউটের অ্যাডভান্স এবং স্কিল প্রশিক্ষণের মাঠে বসে অবসরের কবিতা গুলো যেন দেশ প্রেম কে লালন করে। কবিতা গুলোর লালন গুরু মুসলিমা আক্তার জগন্নাথপুরে পুলিশ সপ্তাহে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কঠোর প্রশাসন ৪ দিনে ৪২ মামলা রাস্তার উন্নয়নকাজে গতি আনতে মাঠে এমপি জাহাঙ্গীর হোসেন বটিয়াঘাটায় খাল দখল ও ভরাটের মহোৎসব

বটিয়াঘাটায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

ব্যুরো প্রধান খুলনা:

খুলনার বটিয়াঘাটা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার পূর্ব হালিয়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ভান্ডারকোট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় উপজেলার পূর্ব হালিয়া গ্রামের মৃত কৃষ্ণপদ রায়ের ছেলে মিলন রায়কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবনের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় বটিয়াঘাটা থানায় বৃহস্পতিবার (১৪ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নম্বর-০৮।
বটিয়াঘাটা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd