• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামী গ্রেফতার জগন্নাথপুরে রোদ উঠেছে হাওরে খলায় বেড়েছে ব্যস্ততা নাসির আহমেদের সম্মাননা অর্জনে খুলনা আর্ট একাডেমিতে আনন্দঘন সংবর্ধনা নিয়ামতপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু লোহাগাড়ায় সিলগালা করা মিষ্টি কারখানায় ফের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সিংগাইরে পাগলা কুকুরের কামড়ে আহত-৪ আতঙ্কে গ্রামবাসি বৃহস্পতিবার বেশি দূর না- একটি উপবৃত্তি, একটি ইংরেজি জন্মসনদ ও আমার নবাবী বাড়ির গল্প কাওলায় সড়ক উন্নয়নের নতুন দিগন্ত: তিন গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন কবিতা: হিংসার মায়াজাল মমতা বন্দোপাধ্যয়ের পরাজয়!

নাসির আহমেদের সম্মাননা অর্জনে খুলনা আর্ট একাডেমিতে আনন্দঘন সংবর্ধনা

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

খুলনা অফিস:
লেখিকা সংঘ, খুলনার আয়োজনে অনুষ্ঠিত প্রকাশনা উৎসব, সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা-২০২৬ এ সম্মাননা অর্জন করেছেন কবি ও গল্পকার নাসির আহমেদ। তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছে খুলনা আর্ট একাডেমি পরিবার।সম্মাননা লাভের পর ৬ মে রোজ বুধবার নাসির আহমেদ খুলনা আর্ট একাডেমিতে এসে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। পুরো আয়োজনটি ছিল উষ্ণতা ও ভালোবাসায় ভরপুর।খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং তার উপস্থিত শিশু শিক্ষার্থীরা জিনিয়া ইসলাম,মুমিন, সারা ,তুরজান,মেধা,ঐশী ,হুমায়রা, আয়ান, সৃজা, প্রত্যয়, মুগ্ধ, আনায়া, রোজা প্রমুখ সকলের সম্মুখে জানানো হয়, নাসির আহমেদের এই সম্মাননা সাহিত্যাঙ্গনের জন্য গর্বের এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক। এ ধরনের অর্জন তরুণ শিল্পী ও সাহিত্যপ্রেমীদের সৃজনশীল চর্চায় আরও উৎসাহিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “নাসির আহমেদ এর এই সম্মাননা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তার সৃজনশীল কাজ আগামী প্রজন্মকে পথ দেখাবে।”অনুষ্ঠান শেষে নাসির আহমেদ খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সৃজনশীল চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd