• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭ পরিবারকে সাত্তার ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ধারের ১০০ টাকা দিতে না পারায় প্রাণ গেল আদিবাসী যুবকের, গ্রেপ্তার ১ ‎বাজেট সভায় ‘জয় বাংলা’ বলায় কথিত বিএনপি নেতার লাঞ্ছনায় “ক্ষমা” চাইলেন মুক্তিযোদ্ধা বটিয়াঘাটায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ কাবের গল্প অল্প অল্প মুসলিমা আক্তার কাব স্কাউট ভালো লাগার কারণ ও গল্প সিলেটের বিশ্বনাথে চুরি হয়ে যাওয়া গাছ উদ্ধার করেছে থানা পুলিশ,আটক এক যুবক কাব স্কাউটের অ্যাডভান্স এবং স্কিল প্রশিক্ষণের মাঠে বসে অবসরের কবিতা গুলো যেন দেশ প্রেম কে লালন করে। কবিতা গুলোর লালন গুরু মুসলিমা আক্তার জগন্নাথপুরে পুলিশ সপ্তাহে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কঠোর প্রশাসন ৪ দিনে ৪২ মামলা রাস্তার উন্নয়নকাজে গতি আনতে মাঠে এমপি জাহাঙ্গীর হোসেন বটিয়াঘাটায় খাল দখল ও ভরাটের মহোৎসব

জগন্নাথপুরে পুলিশ সপ্তাহে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কঠোর প্রশাসন ৪ দিনে ৪২ মামলা

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

 

মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে গত চার দিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোট ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে পৌর শহরের পুরাতন থানা এলাকায় জগন্নাথপুর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন থানা ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অভিযানে প্রধানত যে বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয় জীবনের ঝুঁকি নিয়ে হেলমেট ছাড়া যাতায়াতকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা। ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ পত্র যাদের নেই।
উল্টো পথে গাড়ি চালানো যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত এই অপরাধ রুখতে সতর্কতা।
ট্রাফিক সিগন্যাল অমান্য ও শহরের মোড়গুলোতে বিশৃঙ্খলা রোধে কঠোর নজরদারি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাফিক সপ্তাহ শুরুর প্রথম তিন দিনে নিয়ম ভঙ্গ করায় ৩৩টি মামলা করা হয়েছিল। বৃহস্পতিবারের অভিযানে আরও ৯টি নতুন মামলা যুক্ত হয়ে মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৪২টি।

অভিযানে অংশগ্রহণকারী ট্রাফিক সার্জেন্ট মনিরুজ্জামান বলেন,
“‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে আমরা ট্রাফিক সপ্তাহ পালন করছি। আমাদের মূল লক্ষ্য শাস্তির চেয়ে মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা।”

অভিযান চলাকালে চালকদের বৈধ লাইসেন্স ও যানবাহনের ফিটনেস যাচাই করার পাশাপাশি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য বিশেষ পরামর্শ প্রদান করা হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন,
“থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যায়। এই প্রাণহানি কমিয়ে আনতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। সড়কে পূর্ণ শৃঙ্খলা না ফেরা পর্যন্ত আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

নিরাপদ সড়ক নিশ্চিতে প্রশাসনের এই সক্রিয় ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন জগন্নাথপুরের সাধারণ পথচারী ও সচেতন নাগরিক সমাজ। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের তদারকি চালু থাকলে পৌর শহরের যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd