• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গাজীপুরে ব্যক্তিমালিকানাধীন জমি বনবিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম জলঢাকায় বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু,শিক্ষক আহত নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সিলেটের বিশ্বনাথে খুনি মিজানের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নীলফামারীর ডিমলা উপজেলায় তেলের দাম বাড়লো তবুও পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন হোসেনপুরে খাল খনন কাজের উদ্বোধন কবিতাঃ  অস্তিত্বের স্বাধীনতা সিংগাইরে নায়েবের কান্ড! একই জমি ৩ জনের নামে নামজারি, হতাশায় ভুক্তভোগী সিলেটের বিশ্বনাথে ২৬শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

জগন্নাথপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের লেগুনা স্ট্যান্ড এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা মহাসড়কের ইকড়ছই এলাকার লেগুনা স্ট্যান্ডের নিকটবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মোঃ শাহ রিয়ান (১৭)। সে সিলেট জেলার বিশ্বনাথ থানার তেঘরি নোয়াগাঁও গ্রামের কমলা মিয়ার সন্তান। বর্তমানে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই (লম্বা হাটি) এলাকায় জাফর আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, রাতে মোটরসাইকেলের জ্বালানি তেল কেনার জন্য বের হয়েছিল রিয়ান। একটি দোকানে তেল না পেয়ে অন্য দোকানে যাওয়ার পথে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-উ ১২-২১৬৮) পেছন থেকে তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে ঘাতক ট্রাকটি ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত পৌনে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় এবং নিহত কিশোরের মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করি। বর্তমানে পরিস্থিতি শান্ত ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাকটি আমাদের হেফাজতে আছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd