• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
  • [gtranslate]

কবিতাঃ শ্রম দিবস

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

কলমেঃ কাকলি রানী ঘোষ

শ্রমিক আমি বলছি মুষ্টিবদ্ধ হাতে,
সারাদিন হাড়ভাঙ্গা খাটনি খাঁটি।
কত সভ্যতা গড়ে তুলেছি আমরা,
শোষকরা করেছে তা ধুলিস্বাত মাটি।

রাষ্ট্র সমাজের চাকা শ্রমিক তারা,
হাতুড়ির প্রতিটা প্রেকে ইমারত গড়ি।
আমরা শ্রমিক প্রতি সেকেন্ডে ঘামে ঝরা,
একটু একটু করে সভ্যতা ইতিহাস পাড়ি।

যা কিছু ইতিহাসের পাতায় রয়ে গেছে অক্ষয়,
শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে মেধা সততার দান।
নৌকা জাহাজ উড়োজাহাজ যা কিছু বিস্ময়,
শ্রমিকের রক্ত ঝরা ঘামে দেশের অবদান।

জাতির গৌরব জানে শ্রমিকের সত্যের পথে,
শতাব্দীর পথ হেঁটে কালে কালে যুগে যুগে জাগে।
শ্রমিকের আত্মত্যাগে জাতির গৌরবে গাঁথে,
শ্রমিকের মুষ্টিবদ্ধ হাত জাতির উচ্চশির মাগে।

শ্রমিক আমরা চাকার ভরে সভ্যতা চলমান,
শ্রমিক আমরা নির্ভয় আত্ম বলিদান।
শ্রমিক আমরা ঐতিহ্য সংস্কৃতির প্রাণ,
যুগ যুগ ধরে শত পরিশ্রমে রাষ্ট্রের সম্মান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd