• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা— এমপি কয়ছর আহমদ পটুয়াখালীতে মেসার্স ফাহিম ব্রিকস প্রতিষ্ঠানের সুপারভাইজার বরখাস্ত, লেনদেনে সতর্ক থাকার আহ্বান তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টির চতুর্থ গ্রন্থ দূষিত মানবী প্রকাশিত জগন্নাথপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের মৃত্যু গোয়াইনঘাটে অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন জগন্নাথপুরে ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা সামগ্রী বিতরণ দিনাজপুরের বিরামপুর উপজেলায় নতুন ইউএনও মোছাঃ তানজিনা খাতুন লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন

এমপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নিকট বাপা’র সুপারিশমালা প্রদান

Reporter Name / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি:

পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্র ঘোষিত সুপারিশমালা খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নিকট আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় তার নির্বাচনী কার্যালয়ে প্রদান করেন বাপা’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা শাখার সমন্বয়কারী অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপা’র মিজানুর রহমান বাবু, এস এম মনিরুজ্জামান (এলু), কবি নাজমুল তারেক তুষার, হেকিম বেগম মতিয়ারা প্রমুখ। এসময় এমপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর সাথে বাপা নেতৃবৃন্দের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় এবং নির্বাচিত হলে তিনি বাপা’র সুপারিশমালা বাস্তবায়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাপা’র পক্ষ থেকে পানি সম্পদ, জ্বালানী ও বিদ্যুৎ, নগরায়ন ও ভৌত পরিকল্পনা, যাতায়াত ও পরিবহন ব্যবস্থা, কৃষি. মৃত্তিকা ও খাদ্য দূষণ, বায়ূ, শব্দ ও পানি দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা, বন ও জীববৈচিত্র রক্ষা, উপকূল, বন্দর ও সমুদ্র পরিবেশ সুরক্ষা সংক্রান্ত সমস্যা এবং এর সমাধানকল্পে সুনির্দিষ্ট সুপারিশনামা পেশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd