• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে তেলের দোকানে মোটরসাইকেলের দীর্ঘ লাইন জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তন উদ্বোধন দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা— এমপি কয়ছর আহমদ পটুয়াখালীতে মেসার্স ফাহিম ব্রিকস প্রতিষ্ঠানের সুপারভাইজার বরখাস্ত, লেনদেনে সতর্ক থাকার আহ্বান তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টির চতুর্থ গ্রন্থ দূষিত মানবী প্রকাশিত জগন্নাথপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের মৃত্যু গোয়াইনঘাটে অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন জগন্নাথপুরে ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা সামগ্রী বিতরণ

পটুয়াখালীতে মেসার্স ফাহিম ব্রিকস প্রতিষ্ঠানের সুপারভাইজার বরখাস্ত, লেনদেনে সতর্ক থাকার আহ্বান

Reporter Name / ৩৯ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর একটি স্বনামধন্য ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেসার্স ফাহিম ব্রিকস-এর এক সুপারভাইজারকে আনুষ্ঠানিকভাবে চাকরি থেকে অব্যাহতি (বরখাস্ত) প্রদান করা হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবদুল হাই হাওলাদার এক লিখিত ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষণায় উল্লেখ করা হয়, মোঃ মজিবার রহমান লিটন, যিনি পটুয়াখালী পৌরসভার বায়তুল আমান জামে মসজিদের পাশের বাসিন্দা, উক্ত প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। তবে গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ থেকে তাকে প্রতিষ্ঠানটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের লিখিত ঘোষণায় স্পষ্টভাবে জানায়, বরখাস্ত হওয়া এই ব্যক্তির সাথে ভবিষ্যতে কোনো প্রকার আর্থিক লেনদেন বা ব্যবসায়িক যোগাযোগ না করার জন্য সকল ক্রেতা, সরবরাহকারী এবং সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

ঘোষণায় আরও বলা হয়, যদি কেউ ব্যক্তিগতভাবে তার সঙ্গে কোনো ধরনের লেনদেন করে আর্থিক ক্ষতির সম্মুখীন হন, তাহলে এর দায়ভার মেসার্স ফাহিম ব্রিকস কর্তৃপক্ষ কোনোভাবেই বহন করবে না।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবদুল হাই হাওলাদার জানান, ব্যবসার স্বচ্ছতা ও সুনাম বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য এ ঘোষণা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd